বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে FB অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন বিরামপুরে জমকালো ভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন বন্দরে ঘারমোড়ায় ময়লার স্তূপ ও মশার কারনে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর রূপগঞ্জে পাইপগান ও দেশীয় অস্ত্রসহ পিতা-পুত্র গ্রেফতার ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া সহ প্রাণনাশের হুমকি দেয়ায় থানায় অভিযোগ  নারায়ণগঞ্জ সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থা’র সাধারণ সভা  বন্দরের বিভিন্ন নিহতদের স্মরণে এমপি আবুল কালাম’র মিলাদ ও দোয়া

সৌদিতে বাস-ট্যাঙ্কারের সংঘর্ষে ৪২ ওমরাহযাত্রী নিহত

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৬৬০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৬:২১ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি আরবের মদিনার কাছে উমরাহযাত্রী বহনকারী একটি বাসের সঙ্গে ট্যাঙ্কারের সংঘর্ষে কমপক্ষে ৪২ জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মদিনার কাছে উমরাহযাত্রী বহনকারী একটি বাসের সঙ্গে ট্যাঙ্কারের সংঘর্ষের পর আগুন ধরে যায়। এতে ৪২ জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। বাসের বেশিরভাগ যাত্রী ভারতের তেলেঙ্গানার হায়দরাবাদ অঞ্চলের বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, উদ্ধারকর্মী ও পুলিশ পৌঁছেছে।

এ দুর্ঘটনায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, রিয়াদের দূতাবাস এবং জেদ্দার কনসুলেট নিহতদের পরিবার এবং আহতদের সহায়তার জন্য কাজ করছে। তিনি নিহতদের পরিবারকে সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সেরে ওঠার প্রার্থনা করেন।

এ দুর্ঘটনায় জেদ্দার কনসুলেটে ২৪ ঘণ্টা একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) দিনগত রাত ১টা ৩০ মিনিটের দিকে মুফরিহাত নামে পরিচিত একটি স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। যাত্রীরা উমরাহর আনুষ্ঠানিকতা শেষে মক্কা থেকে মদিনার পথে ফিরছিলেন। স্থানীয় গণমাধ্যম জানায়, বাসে থাকা অধিকাংশ যাত্রী তখন ঘুমিয়ে ছিলেন

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..