রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন বন্দরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  লামায় দুর্গম পাহাড়ের তামান্না এখন দেশসেরা এসিল্যান্ড বান্দরবানে টানা বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা রূপগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন, র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি 

তেঁতুলিয়ায় ১৩ জুয়ারি ও ডেভিল হান্ট অভিযানে আটক- ১

জুলহাস উদ্দীন / ১৪৫২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন

পঞ্চগড় প্রতিনিধি: তেঁতুলিয়ায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে একজনসহ ১৩ জুয়ারিকে আটক করেছে মডেল থানা পুলিশ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তাদেরকে জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভজনপুর বামন পাড়া এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করা হয়।

এসময় তাদের নিকট হতে নগদ ২৪ হাজার একশ টাকা, তাস, প্লাস্টিকের বস্তা ও ত্রিপল জব্দ করা হয়।

আটককৃত জুয়ারিরা হলেন, গনাগছ এলাকার আ. রহিমের ছেলে বানারুল ইসলাম (৩১), মানিক ডোবা গ্রামের আমিরুল ইসলামের ছেলে সাকিমুল ইসলাম (২২), কাউরগছ এলাকার মৃত. সরম উদ্দিনের ছেলে সাদিক আলী (৩৫), সফিকুল হকের ছেলে রবিউল ইসলাম (২৯), বুড়াবুড়ি কাটাপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে আ: সোবহান (২৭), বোয়ালমারী এলাকার মৃত.চান মিয়ার ছেলে তোফাজ্বল হোসেন (২৫), দেবনগর এলাকার রফিকুল ইসলামের ছেলে বিপুল ইসলাম (২৮), গোলাব্দীগছ এলাকার নজিবুল ইসলামের ছেলে মো.কালাম (৩২), ভজনপুর ফকিরপাড়ার তমিজ উদ্দিনের ছেলে হামিদুল ইসলাম (৩৫), গাছবাড়ী এলাকার মৃত. তমিজ উদ্দিনের ছেলে আমিনুর রহমান (৪৮) ও জেলার তুলারডাঙ্গা এলাকার মৃত.আইয়ুব আলীর ছেলে জহিরুল ইসলাম (৪২), টুনিরহাট তালমা এলাকার মৃত. আইয়ুব আলীর ছেলে আব্দুর রশিদ (৩৪) এবং বোদা থানার ধামেরঘাট ডাঙ্গাপাড়া এলাকার মৃত.মতিয়ার রহমানের ছেলে সিরাজুল ইসলাম (৩০)।

অপরদিকে অপারেশন ডেভিল হান্ট অভিযানে রাতে তোফাজ্জল হোসেন তোফাকে গ্রেপ্তার করা হয়েছে। তোফাজ্জল হোসেন উপজেলার ভজনপুরের বোয়ালমারী এলাকার চান মিয়ার ছেলে। তার বিরুদ্ধে গত বছর ১৮ সেপ্টেম্বর একটি মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত কবির বলেন, অপারেশন ডেভিল হান্ট অভিযানে তোফাজ্জল হোসেন তোফা নামের একজন ও জুয়া খেলার সরঞ্জামসহ ১৩ জন জুয়ারিকে আটক করা হয়েছে। তোফার বিরুদ্ধে তেঁতুলিয়া থানায় মামলা ছিল। আর জুয়ারিদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া আইনের ৩/৪ ধারা অনুযায়ী মামলা হয়েছে। আজ আটকদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..