রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ-সার

জুলহাস উদ্দিন / ১৯০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন

তেঁতুলিয়া(পঞ্চগড়)প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কৃষি প্রনোদনার কর্মসূচির আওতায় বিনামূল্যে কৃষি উপকরনের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারন কার্যালয়ে কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিনের সভাপতিত্বে গম চাষিদের বিনামূল্যে গম ও সার বিতরণ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম।

কৃষি অফিস জানায়, ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমের গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, শীতকালিন পেয়াজ, মুগ, মসুর, খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য প্রনোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। সে হিসেবে উপজেলার ৬ হাজার চাষি কৃষি উপকরণ হিসেবে ৫ কেজি গম ও ২০ কেজি সার পাচ্ছেন। প্রতি পাঁচজনকে গ্রুপ করে দেয়া হচ্ছে এসব বীজ ও সার।

উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন জানান, রবি ২৫/২৬ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় এ উপজেলায় ৬ হাজার কৃষক গমের বীজ ৫ কেজি ও ২০ কেজি সার প্রদান করা হচ্ছে। উপজেলার ৭টি ইউনিয়নের প্রকৃত কৃষকদের মধ্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..