সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
রুপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, অর্থ ও খেলাধুলা সামগ্রী বিতরণ গ্রামীণ কন্ঠের সম্পাদক মামুন ইসলাম এর মায়ের ইন্তেকাল তারেক রহমানকে সফরের আমন্ত্রণ সৌদি ক্রাউন প্রিন্সের ভূমধ্যসাগরে লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে উদ্ধার ২৯ বাংলাদেশি, ১০ জনের মৃত্যু রূপগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার মণিরামপুরে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণের অভিযোগ, ১৯ দিনেও মামলা নেই, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রূপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পুঠিয়ায় রাজপরিবারের ব্যবহৃত ঐতিহাসিক সামগ্রী উদ্ধার নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে- প্রধানমন্ত্রী

দুর্নীতি, গুম-খুন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গঠনের কাজ করতে হবে- মমিনুল হক সরকার

মো. আবু কাওছার মিঠু / ৩২৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১০:৩০ অপরাহ্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মমিনুল হক সরকার বলেছেন, জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধরে রাখতে বৈষম্যহীন বাংলাদেশ, অন্যায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ, গুম খুন ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ এবং আগামীর একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য জামায়াতে ইসলামীর কর্মীদেরকে কাজ করতে হবে।

শনিবার (৪ অক্টোবর) বিকালে মর্তুজা বাদ ফাযিল মাদ্রাসা মিলনায়তনে উপজেলা দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা আমীর মমিনুল হক সরকার বলেন, বিগত সরকারের আমলে মৌলিক অধিকার বঞ্চনায় বাংলার সর্বস্তরের মানুষ অতিষ্ঠ ছিল। যে কারণে চব্বিশের গণ অভ্যুত্থানে ছাত্রদের সাথে সাধারণ মানুষ রাজপথে নেমে আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিল।

একইভাবে ডাকসু ও জাকসু নির্বাচনে দীর্ঘদিন থেকে ভোট প্রদান তথা নেতৃত্ব বেছে নেয়ার ক্ষেত্রে বিগত ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী ছাত্র সংগঠনের প্রতিবন্ধকতায় সৃষ্ট ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। সাধারণ ছাত্ররা তাদের যোগ্যতা ও মননশীলতা দিয়ে সঠিক নেতা নির্বাচন করেছেন। ঠিক সেভাবেই আগামী জাতীয় নির্বাচনসহ স্থানীয় নির্বাচনেও এরকম বিপ্লব ঘটে যাবে। তাই জনগণের মনোবাসনা পূরণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বকে সার্বিকভাবে যোগ্য, দক্ষ ও সততার প্রতিক হয়ে উঠতে হবে। আমরা যদি সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করি তাহলে উপজেলায় সব নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচিত করা সম্ভব হবে। এজন্য এখন থেকেই কাজ শুরু করার আহবান জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা সেক্রেটারি হাফিজুর রহমান, নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, অধ্যাপক মোহাম্মদ আলী খাঁন, এডভোকেট সামাদ মোল্লা, সাইফুল ইসলাম সিরাজী, ফারুক আহমাদ, আব্দুল মজিদ প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..