বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকায় ভারতের এআইএনইউ হাসপাতালের উদ্যোগে মেডিক্যাল ট্যুরিজম, নৈশভোজ  পূবালী ব্যাংক পিএলসি বন্দর উপ-শাখার ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত  বন্দরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষ রোপন  দিনদুপুরে ১ নং ঢাকেশ্বরী বাজারের স্বর্ণের দোকানে ডাকাতি  ঝালকাঠির ৩ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা: তীব্র নিন্দা ও প্রতিবাদ রূপগঞ্জে অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার, ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার বন্দরে সন্ত্রাস বিরোধী মামলায় স্থানীয় মেম্বারসহ গ্রেপ্তার-২ প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন- এসআই মনজুর রহমান রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ, তদন্তে দুদকের অভিযান

বাংলাদেশ অনুর্ধ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ’র প্রধান উপদেষ্টা- গোলাম ফারুক খোকন

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২১৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

মো. আবু কাওছার মিঠু, রূপগনঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত ‘বাংলাদেশ অনুর্ধ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর খেলাসমুহ সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন এবং লীগের সার্বিক কার্যক্রম তদারকির লক্ষ্যে প্রধান উপদেষ্টা মনোনীত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন।

তিনি দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘স্বাধীনতা ক্রীড়া সংঘ, (প্রথম ডিবিশন ফুটবল ক্লাব) ঢাকা’-এর সভাপতির দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

গত ১২ আগস্ট বাফুফে থেকে প্রেরিত এক অফিশিয়াল চিঠিতে এ মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়। চিঠিতে বলা হয়, অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপের খেলাসমুহ সুষ্ঠুভাবে সম্পাদন ও পুরো টুর্নামেন্টের কার্যক্রম তদারকি করতে তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এবং বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্য ও অ-১৫ জাতীয় ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান মো. মঞ্জুরুল করিম যৌথভাবে স্বাক্ষর করা এক চিঠিতে এই দায়িত্ব প্রদান করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, আলহাজ্ব গোলাম ফারুক খোকন তাঁর অভিজ্ঞতা ও দক্ষতাবলে অর্পিত এই গুরুত্বপূর্ণ দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এবং টুর্নামেন্টটিকে সফলভাবে সমাপ্ত করতে বিশেষ ভূমিকা রাখবেন।

এই সিদ্ধান্তের ফলে দেশের বয়সভিত্তিক ফুটবলের সার্বিক তদারকি ও উন্নয়ন কার্যক্রমে এক নতুন গতি আসবে বলে মনে করছেন দেশের ফুটবল সংশ্লিষ্টরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..