শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আরিয়ান তুষারের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে হাতি মার্কার উঠান বৈঠক যোগদান চরকাশিপুর কাশেমীর নির্বাচনীও উঠান বৈঠক ফটো সাংবাদিকদের ‘সাপোর্ট স্টাফ’ হিসেবে শ্রেণিবিন্যাস: নির্বাচন কমিশনের অনভিপ্রেত ও অসম্মানজনক সিদ্ধান্ত কামরুলকে বিজয়ী করতে ভোটের জন্য ঘরে ঘরে যাচ্ছেেন, বিএনপির কর্মী মো.সবুর আলী রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দুই প্রার্থীর রূপগঞ্জে ৯ টি স্পটে বিএনপি প্রার্থীর পথসভা ও গণসংযোগ রূপগঞ্জের চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি প্রার্থী দিপু ভুঁইয়ার উদ্যোগে রূপগঞ্জে ৪ সহস্রাধিক রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান

দুস্কৃতকারীদের হামলায় মুক্তিযোদ্ধা আহত 

জুলহাস উদ্দিন / ২৫২ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১:২২ অপরাহ্ন

তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি: তেঁতুলিয়া উপজেলার বুড়াবড়ী ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান দুস্কৃতিকারীদের হামলায় মারধরের হয়ে তেঁতুলিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়,শুক্রবার (২৫এপ্রিল) দুপুরে চৌধুরীপাড়া জামে মসজিদের জুম্মার নামাজ শেষে বাড়ি ফেরার পথে একই গ্রামের রবিউল ইসলাম (২৮) মশিউর রহমান (৩০) ও রবিউল এর স্ত্রী আক্তারা বেগম (২৫) পূর্ব পরিকল্পিত ভাবে তাকে দেশিয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে রাস্তায় অতর্কিত ভাবে হামলা চালায়। এতে বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমানের বুকে ও শরীরে বিভিন্ন স্থানে গুরুতর আহত হয়।

এ ঘটনায় মসজিদের মুসল্লিরা অবস্থা বেগতিক দেখে মোবাইল ফোনের মাধ্যেমে তেঁতুলিয়া মডেল থানায় জানালে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানকে উদ্ধার করে তেঁতুলিয়া হাসপাতালে নিয়ে ভর্তি করান।

মজিবর রহমান জানান, আমার জমির পাশে জমি নিয়ে আদালতে মামলা হওয়ায় বাদী পক্ষ আমাকে সাক্ষী করে সেই জেরে আমার উপর হামলা চালায় রবিউল গংরা। আমি একজন বীর মুক্তিযোদ্ধা ও তেঁতুলিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি।এ ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুক বিচারের দাবি করছি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..