বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন বন্দর উপজেলায় ৩৪০ পরিবারকে ১৭ লাখ টাকার অনুদান ও ঢেউটিন বিতরণ  তাহিরপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় শফিআলম তালুকদার    রূপগঞ্জের দুইশত পরিবার আবারো উচ্ছেদ আতঙ্কে   শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম

ধানের শীষের প্রার্থী কামরুজ্জামানের পক্ষে প্রচারনা চালাচ্ছে মো. বাবুল মিয়া

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৫৫৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

মুরাদ মিয়া, তাহিরপুর, সুনামগঞ্জ আনন্দ উদ্দীপনায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ তথা তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক মনোনীত এমপি প্রার্থী কামরুজ্জামান কামরুলের ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে ব্যাপক নির্বাচনী প্রচার-প্রচারনা চালানো হচ্ছে।

১ ফেব্রুয়ারী রবিবার বিকালে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ড নিজ গ্রাম নয়াবন্দে মা-বোন এবং যুবকদের কাছে কামরুজ্জামানের পক্ষে ধানের শীষ মার্কার ভোট চান তিনি। দিনরাত চলমান এই প্রচার কার্যক্রম পরিচালনা করছেন, নয়াবন্দ গ্রামের বিশিষ্ট কয়লা ও চুনাপাথর ব্যবসায়ী মো. বাবুল মিয়া।

প্রচার-প্রচারনার সময় ব্যবসায়ী মো. বাবুল মিয়া, ঘোষণা দিয়েছেন,”সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এমপি প্রার্থী হাওর বন্ধু কামরুজ্জামান কামরুলের ধানের শীষ প্রতীকের প্রচার, প্রচারনা আমরা অব্যাহত রাখবো।”

তিনি আরো বলেন,”ইনশাআল্লাহ, সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামান কামরুলের ধানের শীষ মার্কা, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত।”

নির্বাচনী প্রচারনার সময়ে ব্যবসায়ী মো. বাবুল মিয়ার সাথে ছিলেন সালে আহমেদ, সোহেল মিয়া, সাদিকুল ও শামীম প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..