শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অনুর্ধ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ’র প্রধান উপদেষ্টা- গোলাম ফারুক খোকন রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার-৩ জাতীয় পরিচয় পত্র এনআইডির জন্ম তারিখ সংশোধন মাঠপর্যায়েই হবে  সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ৩ রেস্তোরাঁ’কে ৬ লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে এনসিপি‘র নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর জমি দখলের অভিযোগ বন্দরে পুলিশের অভিযান: ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১, পরোয়ানায়-৬ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা-বাগান মালিক সমিতির আয়োজনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা  তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান মোহরারের বদলিজনিত বিদায়  সেতুর নির্মাণে জটিলতা, হোল্ডিং ট্যাক্সে বৈষম্যের দাবিতে বউফো’র স্মারকলিপি পরীক্ষার খাতা আর লেখা হলো না: সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর চিরবিদায়

নারায়ণগঞ্জ দেওভোগ হাকিম মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৮২৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৮ জুন ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন

ষ্টাফ রিপোর্টার: ১৮ জুন বুধবার সকাল সোয়া ১০ টার নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার হাকিম প্লাজা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক ভাবে আগুন লাগার কারন জানা যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মণ্ডলপাড়া স্টেশনের ফায়ারম্যান আবদুল বাতেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে মার্কেটের একাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে তখনো দোকান খোলেনি। আগুন লাগার খবর পেয়ে

দোকানে গিয়ে দোকান থেকে মালামাল সরিয়ে নিতে চেষ্টা করেন।

ফায়ার সার্ভিস জানান, প্রাথমিক তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..