বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে সন্ত্রাস বিরোধী মামলায় স্থানীয় মেম্বারসহ গ্রেপ্তার-২ প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন- এসআই মনজুর রহমান রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ, তদন্তে দুদকের অভিযান আল্লাহর অসীম দয়ায় রহমতের মৃত্যু বরণ ঝালকাঠি নবগ্রামে জেলা পুলিশের বিট পুলিশিং ও মতবিনিময় সভা বেকার ৩৩ যুবককে বিজিবি’র মাসব্যাপী ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ   কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন  মহসিনের বিরুদ্ধে বাস ষ্টেশন এলাকার সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ  বাকেরগঞ্জে FB অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন বিরামপুরে জমকালো ভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন

পরীক্ষার খাতা আর লেখা হলো না: সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর চিরবিদায়

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৮৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

মো. খোরশেদ আলম, পাইকগাছা (খুলনা) সংবাদদাতা: খুলনার পাইকগাছা উপজেলার গোপালপুর গ্রামের সড়ক দুর্ঘটনায় আহত নাহিদউল্লাহ দফাদার (পিতা: মৃত বাবুল দফাদার) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা গেছে, গত৮ আগষ্ট এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন নাহিদউল্লাহ। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নাহিদউল্লাহ দফাদার ঐতিহ্যবাহী ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার একজন ক্যাজুয়াল পরীক্ষার্থী ছিলেন। জীবনের নতুন স্বপ্ন নিয়ে পরীক্ষার প্রস্তুতি নিলেও নিয়তির নির্মম পরিহাসে সেই স্বপ্ন আর পূরণ হলো না।

ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

একজন তরুণ শিক্ষার্থীর এমন অকাল প্রয়াণ কেবল একটি পরিবারের নয়, গোটা শিক্ষাঙ্গন ও সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। তার মৃত্যু আবারও সড়ক নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে এসেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..