সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
রুপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, অর্থ ও খেলাধুলা সামগ্রী বিতরণ গ্রামীণ কন্ঠের সম্পাদক মামুন ইসলাম এর মায়ের ইন্তেকাল তারেক রহমানকে সফরের আমন্ত্রণ সৌদি ক্রাউন প্রিন্সের ভূমধ্যসাগরে লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে উদ্ধার ২৯ বাংলাদেশি, ১০ জনের মৃত্যু রূপগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার মণিরামপুরে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণের অভিযোগ, ১৯ দিনেও মামলা নেই, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রূপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পুঠিয়ায় রাজপরিবারের ব্যবহৃত ঐতিহাসিক সামগ্রী উদ্ধার নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে- প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে রূপগঞ্জে পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৫৭ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

মোঃ আবু কাওছার মিঠু, ‎রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশজুড়ে একটি সুন্দর, পরিকল্পিত ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ রূপগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান পরিচালনা করেছে রূপগঞ্জ  উপজেলা প্রশাসন। ‎১ আগস্ট শনিবার  সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম’র নেতৃত্বে মঠের ঘাট এলাকায় এ অভিযান শুরু হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মারজানুর রহমান, পূর্বাচল রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান, রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক মকবুল হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আশিকুর রহমান খান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সজল কুমার, রূপগঞ্জ থানা ছাত্র দলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন।

এসময় উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তারা।

অভিযান চলাকালে ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশজুড়ে একটি সুন্দর, পরিকল্পিত ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত কর্মসূচির অংশ হিসেবে এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে আজকে আমরা উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু করেছি। তিনি আরও বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ খুবই প্রয়োজন।

পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রতি শনিবার এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..