রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা 

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নাসিক ১৯ নং ওয়ার্ডে ঈদ সামগ্রী বিতরণ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩০০ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

আল আমিন জাহান মুন্সী: প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ডের ফরাজীকান্দা ছোট মসজিদ সংলগ্ন এলাকায় বিশিষ্ট শিল্পপতি ও স্টার্কট্রি গ্রুপের ডিরেক্টর রাকিবুল ইসলাম রাকিব’র সৌজন্যে ২০ মার্চ শুক্রবার সকালে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এই ঈদ সামগ্রী বিতরনের আয়োজন করা হয়।

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্টার্কট্রি গ্রুপের ডিরেক্টর রাকিবুল ইসলাম রাকিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে অসহায়-গরীব ও দুস্থদের পাশে দাঁড়াচ্ছেন, আমরা তাকে দেখে অনুপ্রাণিত হয়ে গরীব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

এ সময় শতাধিক অসহায় ও গরিব পরিবারের মাঝে দু’প্রকার সেমাই, চিনি, পোলার চাল, দুধ, আলু, মসলা সহ বিভিন্ন আইটেমের ঈদ সামগ্রী দেওয়া হয়।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য মো. জোনায়েদ মোল্লা জনি’র তত্তাবধানে এ সময় আরো উপস্থিত ছিলেন,
১৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী মো. ওমর ফারুক, ১৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, স্বেচ্ছাসেবক দল বন্দর থানার সদস্য আবু সাঈদ, যুবদল নেতা ইয়াসিন, মনির হোসেন, মো. আলামিন, মো. বাদল, মো. রাসেল, মো. সোহেল, তানভীর আহমেদ প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..