ইকবাল হোসেন: বন্দর থানার মদনগঞ্জের প্রবীণ আওয়ামী লীগ নেতা ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের (বর্তমান কার্যক্রম নিষিদ্ধ) কার্যকরী সদস্য আলহাজ্ব আমজাদ হোসেন (৭৫) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
২৭ আগষ্ট বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি ঢাকা এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।
তিনি নাসিক’র ১৯ নং ওয়ার্ডের লক্ষ্যারচর দক্ষিণ পাড়ার বাসিন্দা মরহুম আব্দুল হাই মিয়ার বড় ছেলে। দীর্ঘদিন ব্যবসার সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি তিনি শিক্ষা, ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
জীবদ্দশায় নিজ উদ্যোগে মদনগঞ্জ এমএন ঘোষাল রোডে নূর নবী জামে মসজিদ প্রতিষ্ঠা করেন তিনি। এছাড়া বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল বন্দর থানা শাখার ও মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ক্লাবের উন্নয়নেও তিনি আর্থিক সহযোগিতা করেন।
স্থানীয়দের কাছে আলহাজ্ব আমজাদ হোসেন ছিলেন একজন সদালিপি, নিরহংকার ও সমাজহিতৈষী মানুষ। তাঁর মৃত্যুতে মদনগঞ্জসহ বন্দর উপজেলার বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
২৮ আগষ্ট শুক্রবার বাদ জুম্মা মদনগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশন মাঠে জানাযা শেষ নাসিক ১৯ নং ওয়ার্ড সিটি কর্পোরেশন কবরস্থানে তাকে দাফন করা হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...