সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীকৃষ্ণের জন্মষ্টামী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা  ফুলবাড়ীতে আনন্দ কুমার গুপ্ত’র আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফতুল্লা মডেল থানা পুলিশ ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার- ১  এশিয়া কাপের প্রথম ম্যাচেই ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারাল বাংলাদেশ তেঁতুলিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উদ্বোধনী অনুষ্ঠান  উত্তরঞ্চল সফরে জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন  কদমরসুল সেতুর দখলকৃত ভূমি দ্রুত উচ্ছেদের দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান  কর্মজীবনের ইতি, তাকওয়া ফেব্রিকে বিদায় নিলেন ৩ অপারেটর বন্দরে পৈতৃক ভিটা দখল ও ফার্ম ভাঙচুর এবং নারীকে মারধরের অভিযোগ

ফুলবাড়ীতে এনসিপি‘র নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর জমি দখলের অভিযোগ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৪২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বসতভিটার জমি জবর দখলের চেষ্টা, ঘর নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন উপজেলার রাজামাটি এলাকার প্রবাসীর স্ত্রী মোছা. জেবুন নেহার।

অভিযোগে তিনি উল্লেখ করেন, ফুলবাড়ী উপজেলার রাজামাটি মৌজার এসএ ১১৪৫ দাগে ১৬ শতকের মধ্যে ১৩ শতক জমি তার স্বামী মো. রবিউল ইসলাম চৌধুরীর নামে রয়েছে। দীর্ঘদিন ধরে তারা ওই জমি ভোগদখল করে আসছেন।

অভিযোগে আরও বলা হয়, স্বামী বিদেশে থাকার সুযোগে ফুলবাড়ী এনসিপির নেতা ইমরান চৌধুরী নিশাদ ও তার বাবা মাজাহারুল ইসলাম চৌধুরীসহ কয়েকজন ব্যক্তি ওই জমির মালিকানা দাবি করে জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। গত ৬ আগস্ট সকাল আনুমানিক ১১টার দিকে অভিযোগকারীর অনুপস্থিতিতে প্রতিপক্ষের লোকজন জমিতে প্রবেশ করে মাটি ভরাট ও ঘর নির্মাণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় বাধা দিতে গেলে অভিযোগকারী ও তার দুই মেয়েকে বিভিন্ন ধরনের ভয়ভীতি, গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তিনি ও তার দুই মেয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন।

অভিযোগকারী আরও জানান, স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও প্রতিপক্ষ জমি দখলের চেষ্টা অব্যাহত রেখেছে। ভবিষ্যতে তার ও তার দুই মেয়ের বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা প্রকাশ করে তিনি প্রশাসনের কাছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারী।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..