শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে জেনারেল (অব:) জিয়াউল আহসান ও তার স্ত্রীর নামীয় জলসিড়িতে ৮ তলা বাড়ির ফ্ল্যাট সিলগালা রূপগঞ্জ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইলেকট্রনিক পণ্য বিক্রির ধুম ইসলামী আন্দোলনের প্রার্থী ইমদাদুল্লাহ হাশেমীর নির্বাচনী প্রচারণা শুরু ভারসাম্যহীন নারী সাথী ঝুলান্ত লাশ উদ্ধার বন্দর থানা ২ নারীসহ ৭ জন গ্রেফতার ঝরে গেল আরেকটি সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের ইন্তেকাল বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি সম্পাদকের দায়িত্ব গ্রহন নারায়ণগঞ্জ জেলা ও বন্দর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্বনবী (সঃ) ইসলামিয়া আলিম মাদরাসা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল

বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মুখে হাসি

মো. আবু কাওছার মিঠু / ১৩৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ রূপগঞ্জে বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। উপজেলার ১১৫টি প্রাথমিক বিদ্যালয়, ৩৩টি মাধ্যমিক বিদ্যালয়, এবতেদায়ী মাদ্রাসা ও কিন্ডারগার্টেনের সকল শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক দিবস পালন করায় বই উৎসব পালিত না হলেও বৃহস্পতিবার (১ জানুয়ারি) শিক্ষাবছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় নতুন বই।

উপজেলার কয়েকটি বিদ্যালয় ঘুরে দেখা যায়, শীতের কনকনে ঠাণ্ডা বাতাস উপেক্ষা করেই শিশুরা স্কুলে এসেছে বই নিতে। বছরের প্রথম দিন বিদ্যালয়ে এসে নতুন বই হাতে পেয়ে আনন্দে আত্মহারা শিক্ষার্থীরা। তাদের উচ্ছ্বাস আর উল্লাসে মুখর হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। আকর্ষণীয় ও দৃষ্টি নন্দিত নতুন বই হাতে পেয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিশুরা উল্টেপাল্টে দেখেছে কি কি আছে বইয়ের পাতায়। নতুন পাঠ্যবই পেয়ে শিশুদের আনন্দ ও প্রাণখোলা হাসি নজর জুড়ানো।

মেয়ের বইয়ের ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা এক শিক্ষার্থীর মা বলেন, এ আনন্দ প্রকাশ করার নয়। ছেলে-মেয়ে যখন নতুন শ্রেণীতে উত্তীর্ণ হয় তখন যেমন আনন্দ তেমনি আনন্দ হয় তাদের নতুন বই হাতে পাওয়ার পরও। আজও তেমন আনন্দ হচ্ছে। মেয়ের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় সেই দোয়া করবেন।

মাহমুদাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভীন বলেন, প্রতি বছরের ন্যায় নতুন শিক্ষা বর্ষের প্রথম দিনে কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া সত্যিই আনন্দের বিষয়। একজন শিক্ষক হিসেবে শিশুদের এই আনন্দ আমার কাছে অনুপ্রেরণা।

প্রাথমিক শিক্ষা অফিসার কানিজ ফাতেমা বলেন, ৩ দিনের রাষ্ট্রীয় শোকের মাঝেও প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে প্রতি বছররের ন্যায় এবছরও ১ম দিনে সরকারের পক্ষ থেকে নতুন বই তুলে দেয়া হয়েছে। নতুন বই পেয়ে শিশুরাও উচ্ছসিত।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..