রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

বন্দরের ঢাকেশ্বরী এলাকায় পুকুর হতে এক ব্যক্তির লাশ উদ্ধার 

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৪১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

ইকবাল হোসেন: নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার ঢাকেশ্বরী এলাকার পুকুর হতে ৪ জুলাই শনিবার বেলা ১২ টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড থেকে এক পুরুষের লাশ উদ্ধার করে বন্দর থানার পুলিশ।

বন্দর থানার সোনাচড়া, কোতোয়ালী পাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে মাসুদ রানা (৩৫) নামের এক ব্যক্তির লাশ ঢাকেশ্বরী মেইন রাস্তার পশ্চিম পাশে মোতালেব মিয়ার পুকুর (১ নং ডকইয়ার্ড রাস্তায়) স্থানীয় এলাকাবাসী ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে বন্দর থানা পুলিশকে খবর দিলে বন্দর থানার এসআই রাজিব হোসেন তালুকদার ও সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে ১২টার দিকে লাশ উদ্ধার করেন এবং লাশের সুরল রিপোর্ট প্রস্তুত করে লাশের ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল প্রেরণ করেন।

স্থানীয় ও ভিকটিমের পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ জুন বেলা ১২ টার সময় বন্দর থানাধীন সোনাচড়া এলাকা থেকে রিক্সা নিয়ে মাসুদ রানা বের হয়, ওই দিনই রাত ১১ টায় রিক্সাটি সোনাচড়ার গ্যারেজে রেখেছেন। তারপর রিক্সা গ্যারেজে রাখার পর আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের সদস্যরা অনেক খোজাখুজি করলেও তার কোন খোঁজখবর পাওয়া যায়নি এবং তার ব্যবহৃত মোবাইল নম্বরে ০১৬২০০২৫১১৫ কল করলেও উহা বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে তার স্ত্রী জানতে পারেন ঐদিন রাত ১২ টার সময় তার স্বামী ঢাকেশ্বরী বাজার থেকে অজ্ঞাতনামা একজনের সাথে মোটর সাইকেলে করে কোথাও যেন যাচ্ছিলো।

এ বিষয়ে গত ১ জুলাই ভিকটিমের স্ত্রী সুমা আক্তার অজ্ঞাত নামা ব্যক্তির বিরুদ্ধে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর আজ দুপুরে তার লাশ পাওয়া যায়।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, বন্দর থানা পুলিশ তাহারা কি কাজ করেন। দিন দিন বন্দর থানায় ছিনতাই, মাদক, হত্যা বেড়েই চলেছে এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..