বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :

বন্দরে আরাফাত রহমান কোকোর স্মরণে ডিগবল টুর্নামেন্টের উদ্বোধন 

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৬৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় আরাফাত রহমান কোকোর স্মরণে ডিগবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড জিউধরা এলাকায় এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ডিগবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বন্দর থানা যুবদল নেতা দ্বীন ইসলাম প্রধান।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের উদ্বোধনী খেলাকে ঘিরে স্থানীয় যুবসমাজ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং আরাফাত রহমান কোকোর স্মৃতিকে স্মরণ করতেই এ ডিগবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..