রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে গৃহকর্মী ধর্ষণের পর হত্যার ঘটনায় যুবক গ্রেফতার  তেঁতুলিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন মাদক নির্মূল করতে বেপারী পাড়ায় যুদ্ধ ঘোষণা ফতুল্লায় জামিনে এসে ফের বেপরোয়া ছাত্রলীগ নেতা শুভ ও শিমুল নারায়ণগঞ্জ জেলা বধির সংঘের আনন্দ বনভোজন  ইস্পাহানি থেকে তালতলা পর্যন্ত সিসি ক্যামেরা স্থাপন  মধ্যযুগীয় বর্বরতাকে হার মানালো রঘুনাথপুরের লুটপাট বন্ধুত্বের বন্ধনকে সামাজিক শক্তিতে রূপ দেওয়ার প্রত্যয় মানব সেবায় অবদানের জন্য সম্মাননা পেলেন- দানিসুর রহমান লিমন বন্দর উপজেলা সমবায় সমিতির সদস্যবৃন্দের অংশগ্রহনে ভ্রাম্যমান প্রশিক্ষণ

বন্দরে খেলাফত মজলিসের উঠান বৈঠক

মো. মনির হোসেন / ৩২০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১২:৩০ অপরাহ্ন

৩ নভেম্বর সোমবার বাদ এশা আলীনগর জার্মান প্রবাসী আলমগীর হোসাইন’র বাড়িতে এবং তার সঞ্চালনায় উঠান বৈঠকে অতিথি ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।

এবিএম সিরাজুল মামুন বলেন, আসলে আমি কিন্তু রাজনীতিবিদ না কোন রাজনৈতিক নেতাও না, আমি একজন দিনের প্রচারক। ইসলামের কথা বলি। আসলে বাদশাহ তো হলেন আল্লাহ। আর যিনি তার হুকুম অনুযায়ী শাসন করেন তিনি হলেন খলিফা। আজকের যে রাষ্ট্র ব্যবস্থা বিনা সুদে ঋন দেয়না। ইসলাম সুদের বিষয়ে যুদ্ধ ঘোষণা করেছেন। কাজেই সুদ দেওয়া নেওয়া উভয়ই খারাপ। বিদায় হজ্বে নবী করিম (স:) সুদকে হারাম করেছে। যদি আল্লাহ ভিরু লোক এদেশ শাসন না করে তবে এদেশ ঠিক হবে না, আবার আগের মতো হয়ে যাবে। তাহলে কিন্তু শান্তি হবে না। একথা গুলো ইসলামিক দল ছাড়া কেউ বলবেনা। আমরা সকল ইসলামী দল গুলো এখনো এক আছি। এদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করা দরকার। ইসলামিক দল থেকে যদি কেউ নির্বাচিত হয় অন্তত পক্ষে দূর্নীতি হবে না। দূর্নীতি মুক্ত দেশ থাকবে। তাই ইসলামী শক্তি কায়েম করুন। আল্লাহ আইন চাই সৎ লোকের শাসন চাই। যুবকদের প্রথম ভোট ইসলামী দলের পক্ষে হোক।

এতে আরো বক্তব্য রাখেন, মো. ইসমাইল, মো. শাহআলম, এড. রবিন, মুরাদ মাষ্টার, আলমগীর হোসাইন, আনিসুল ইসলাম আনিস, মো. মাসুম,

বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী ৭ নভেম্বর ঘারমোড়া ঈদগাঁ ময়দানে সমাবেশ হবে। তা সফল করার জন্য সকল সদস্যদের অনুরোধ করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..