রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম 

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন

বন্দর প্রতিনিধি: ১৭ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ান পদুঘর দক্ষিণ কুলচরিত্র এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে একই এলাকা সন্ত্রাসী সুবল গং।

মুছাপুর ইউনিয়নের সামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মনির হোসেনের ছেলে সাকিব হোসেন (১৬) এর বাম হাতের ৩ টি আঙ্গুল ঝুলে গেছে। বর্তমানে সাকিব ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে সাইদুল ইসলাম শাওন বাড়িতেই আছেন।

পরিবার থেকে জানানো হয়, সাকিবকে প্রথমে খানপুর হাসপাতালে নেয়া হয়েছিল তার অবস্থা আশঙ্কা জনক দেখে ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন, ওখান থেকে আবার তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন তার বাম হাতের আঙ্গুর গুলো মনে হচ্ছে আর রাখা যাবে না। চলতি এসএসসি পরীক্ষায় মাত্র তিনটি পরীক্ষা দিয়েছে, এখন বাকি পরীক্ষা গুলো মনে হয় আর দেওয়া হবে না। আমার ছেলেটা চিরতরের জন্য শেষ হয়ে গেল। আমি এর সুষ্ঠ বিচার চাই।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, পুকুরের পানি নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। লেবাররা পুকুর থেকে পানি এনে কাজ করছিল এতে এক পক্ষ অপরপক্ষকে বাধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটির সময় সাইদুল ইসলাম শাওন ও তার চাচাতো ভাই সাকিব ঘটনাস্থলে হাজির হলে তাদের সাথেও কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দিল মোহাম্মদ মিয়ার ছেলে বাদশা তার হাতে থাকা লোহার বেলচা দিয়ে সাইদুল ইসলাম শাওনকে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পরে সাকিব তাকে তুলতে গেলে অনিক বগিটি এনে বাদশার ভাই সুবলের হাতে দিলে সে বগি দিয়ে হত্যার উদ্দেশ্যে কোপ দিলে সাকিব তার বাম হাত দিয়ে প্রতিহত করতে গেলে তাহার বাম হাতের তিনটি আঙ্গুল কেটে ঝুলে যায়। এবং বগির আঘাতে সাইদুলের পিঠে আঘাত লেগে তার পিঠ কেটে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

খবর পেয়ে ঘটনাস্থলে বন্দর থানা পুলিশ উপস্থিত হয়ে অনিককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..