রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা 

বন্দরে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৪৮২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন

বন্দর প্রতিনিধি: ৩ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ জেলা বন্দর থানার মাহমুদ নগর কবরস্থান এলাকা থেকে

নারায়ণগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযান পরিচালনা করে তিনজন মাদককারি ও সেবনকারীকে আটক করে।

বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) ধারা অনুযায়ী মাদক সেবন ও বহনের দায়ে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মাহমুদ নগর এলাকার ফুলচান মিয়ার পুত্র রুমান (৫৫) নামের এক মাদক কারবারীকে ২১০ গ্রাম (২১ পুরিয়া) গাজা সহ আটক করে। সাথে সাথে মোবাইল কোর্ট তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/- টাকা জরিমানা করেন। আটক অপর দুজনকে সাত দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/- টাকা করে জরিমানা করা হয়। তারা হলো মুন্সিগঞ্জ জেলার আলী আজগর এর ছেলে আবুল (৪৫) ও সোনাকান্দা পানির টাংকি এলাকার লিটন মিয়ার ছেলে মাসুদ (২৫)।

নারায়ণগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. খলিলুর রহমান ও এসআই মো. শাহীন শওকত জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা মাহমুদনগর কবরস্থান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করি, এ সময় তাদের তিনজনকে উল্লেখিত মাদকসহ আটক করি।

বন্দর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের এই শাস্তি প্রদান করেন।

বন্দর উপজেলা নির্বাহী অফিসার বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, এটা বন্দর থেকে নির্মূল করতে হবে। বন্দর উপজেলায় কোন মাদক কারবারি বা মাদক সেবনকারী থাকতে পারবেনা। আমরা বন্দরে মাদকাসক্ত কাউকে দেখতে চাই না। সুন্দর সমাজ গড়তে চাই। মাদক কারবারী বা মাদক সেবনকারী তাকে শাস্তি দিয়ে কোর্টে প্রেরণ করিব। আমি বিভিন্ন স্পটে সিসি ক্যামেরা লাগিয়েছি যাহাতে কোন আইন কানুনের কোন অবনতি না হয়। আস্তে আস্তে বন্দর উপজেলাকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসবো।

এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বৃহস্পতিবার দুপুরের মধ্যে আসামিদেরকে জেলে পাঠানো হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..