শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা সংসদ সদস্য আবুল হোসেন খানের বিশাল জনসভা ও সংবর্ধনা পুঠিয়ার প্রাণকেন্দ্রের সরকারি জমি উদ্ধারের দাবি, পুলিশ ফাঁড়ি স্থাপনের আহ্বান ৫ নং ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করলেন ডিসি, সিটি প্রশাসক ও এসপি- নির্বিঘ্ন বিসর্জনে ব্যাপক প্রস্তুতি রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার ফলাফল প্রকাশ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী  রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ অসহায় প্রতিবন্ধী মানুষের ভরসা আনন্দ কুমার গুপ্ত আলোচিত মাকসুদা বেগম হত্যা মামলায় গ্রেফতার-২ শিক্ষিকাকে লাঞ্ছিতর প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বাকেরগঞ্জে FB অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২১৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

বিএফ খান সবুজ বাকেরগঞ্জ প্রতিনিধি: সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) অডিও-ভিডিও প্রচারের অভিযোগ করেছেন বাকেরগঞ্জ পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক মোসা. ফারজানা বেগম।

রোববার (১৪ সেপ্টেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপি নেত্রী ফারজানা বেগম এসব অভিযোগ করে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১০ সেপ্টেম্বর দুপুর আনুমানিক সাড়ে ৩ টার দিকে নিলয় পারভেজ নামের এক ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমার বিরুদ্ধে অডিও ও ভিডিও প্রকাশ করেন। ঐ প্রকাশিত অডিও-ভিডিওর সঙ্গে আমার কোনো প্রকার সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি।

তিনি অভিযোগ করেন, ভিডিওতে যে অডিও ক্লিপ প্রকাশ করা হয়েছে এবং সেটি তার সঙ্গে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালিয়া গ্রামের মৃত বারেক হাওলাদারের ছেলে নুরুল ইসলাম নুহুর কথোপকথন হিসেবে প্রচার করা হচ্ছে। সেটি তার নয়। একই সঙ্গে কয়েক সেকেন্ডের একটি ভিডিও ভিন্নভাবে উপস্থাপন করে প্রচার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ফারজানা বেগম বলেন, ঘটনার দিন তিনি নিজের শয়নকক্ষে মেয়েকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় নুরুল ইসলাম নুহ তার বসতঘরে প্রবেশ করে ওই ভিডিও ধারণ করেন বলে তিনি অভিযোগ করেন।

তার স্বামী খোকন হাওলাদারের সঙ্গে নুরুল ইসলাম নুহুর পরিচয় ও ব্যবসায়িক সম্পর্ক থাকায় তিনি বিভিন্ন সময় তাদের বাসায় আসতেন বলেও জানান ফারজানা। প্রায় এক মাস আগে নুরুল ইসলাম নুহ তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে তাকে আপত্তিকর প্রস্তাব দেন। তিনি ওই ধরনের কথা বলতে নিষেধ করে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে একদিন সন্ধ্যায় তিনি তার ছোট ছেলে-মেয়েকে নিয়ে বাসস্ট্যান্ড সংলগ্ন একটি রেস্টুরেন্টে নাস্তা করতে গেলে নুরুল ইসলাম নুহ সেখানে উপস্থিত হয়ে সন্তানদের সামনে তাকে পুনরায় আপত্তিকর প্রস্তাব দেন। এ সময় রেস্টুরেন্টের মালিকসহ সেখানে উপস্থিত একাধিক ব্যক্তি বিষয়টি প্রত্যক্ষ করেন বলেও দাবি করেন তিনি।

ফারজানা বেগমের ধারণা, এসব ঘটনার পর থেকেই নুরুল ইসলাম নুহ তার ওপর ক্ষুব্ধ হয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে আসছে।

তিনি বলেন, সামনে বাকেরগঞ্জ পৌরসভার সংরক্ষিত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে তার। রাজনৈতিক ও সামাজিকভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এসব অডিও- ভিডিও প্রচার করা হচ্ছে বলে তিনি মনে করেন।

তিনি প্রকাশিত অডিও-ভিডিওর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এগুলোর সত্যতা যাচাই করে প্রকৃত ঘটনার তদন্তের দাবি জানান। একই সঙ্গে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এ সময় সাংবাদিকদের প্রতিও কোনো পক্ষের বক্তব্য যাচাই না করে প্রচারিত অডিও-ভিডিওর ভিত্তিতে সংবাদ প্রকাশ না করে প্রকৃত ঘটনা অনুসন্ধানের মাধ্যমে সত্য তুলে ধরার অনুরোধ জানান ফারজানা বেগম।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..