রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা 

বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য জৌথান বম গ্রেপ্তার

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৩৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: পার্বত্য জেলার বান্দরবানের থানচিতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ জৌথান বম (৫২) নামে কেএনএফের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছে ৫৭ রাউন্ড কার্টুজ, একটি ওয়ার্লেস, ছুঁড়ি ও একনলা বন্দুক উদ্ধার করা হয়।

 

শনিবার (০৪ জুলাই) সকালে থানচি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শেরকর পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার জৌথান বম সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শেরকর পাড়ার গ্রামে লালপিয়ান বমের ছেলে।

 

স্থানীয় ও পুলিশ জানিয়েছে, গত তিনদিন ধরে থানচি দুর্গম এলাকায় অভিযান শুরু করে যৌথ বাহিনী। অভিযানে থানচি দুর্গম এলাকার শেরকর পাড়া থেকে কেএনএফ সদস্য জৌথান বমকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করে যৌথ বাহিনীরা।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য জানিয়েছে, জৌথান বমক কেএনএফের সহযোগী হিসেবে কাজ করতেন। সে কখনো কুলি হিসেবে আবার কখনো তাদের আস্তানায় প্রশিক্ষণ মাঠে যেতেন। তাকে এসবের কাজে জড়িত না হওয়ার জন্য বহুবার বারণ করেছি কিন্তু কথা শোনেননি। বরং আমাকে ধরিয়ে দিতে হুমকি দিয়ে আসছিল।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার বলেন, থানচির দূর্গম এলাকা থেকে অস্ত্রসহ কেএনএফের এক সদস্যকে সেনাবাহিনী আটকের পর পুলিশে কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..