বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ বিশ্বকাপে প্রথম জয় পেল মিসর বাংলাদেশের হালাল খাত উন্নয়নে সহায়তা দেবে মালয়েশি সৈয়দপুরে জমি সংক্রান্ত জেরে হামলা অতঃপর মামলা! রূপগঞ্জে এসকেএফের প্রীতি গোল্ডকাপ ফুটবল খেলায় স্টার ইলেভেনের জয়লাভ

বিদ্যালয়ের জমি দখল করে অবৈধ ঘর নির্মাণে

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৮৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: তেঁতুলিয়া উপজেলা শালবাহান হাট উচ্চ বিদ্যালয়ের জমি অবৈধভাবে দখল করে ঘর নির্মাণের ঘটনায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে এলাকা জুড়ে। সরকারি নির্দেশনা ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ছাত্র- ছাত্রীদের পড়াশোনার পরিবেশ বিঘ্নিত করে বিদ্যালয়ের জমিতে এই অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের জমি অবৈধভাবে দখল করার মূল হোতা হলেন বুলবুল এবং তার ভাই ইমদাদুল হক। তারা দুজনে মিলে ক্ষমতার দাপট দেখিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে বিদ্যালয়ের জায়গা দখল করে এই ঘরটি নির্মাণ করেছেন।

এদিকে বিদ্যালয়ের মূল্যবান জমি এভাবে বেদখল হয়ে যাওয়ার পেছনে বর্তমানে কাদের হাত রয়েছে তাদের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ও প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন এলাকাবাসী।

এলাকাবাসীর অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও তাঁর স্বামী ঠিক কত টাকা আর্থিক সুবিধার বিনিময়ে এই প্রভাবশালী চক্রকে বিদ্যালয়ের জমি অবৈধভাবে দখল করে ঘর তোলার অনুমতি দিলেন, তা খতিয়ে দেখা জরুরি।

ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ এবং বিদ্যালয়ের সীমানা রক্ষার্থে এই জঘন্য ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও দ্রুত বিদ্যালয়ের জমি উদ্ধার করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..