বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলার বন্দরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ লামায় সাংবাদিক ইউনিটির দায়িত্বে ফের সুজন ও এমদাদুল হক, রমিজ এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামায় কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের বাড়িতে পুলিশের অভিযানের ঘটনায় বৃদ্ধার জ্ঞান ফিরেনি মুছাপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড মেম্বার পদে দোয়া ও সমর্থন প্রার্থী- মো. শাহ আলম ‎ মদনগঞ্জে বিশ্বকাপ উন্মাদনা, ঢেউ লেগেছে বিভিন্ন দলের জার্সি-পতাকায় “ঝরে গেল আরেকটি সূর্য সন্তান- মুরাদনগরের আবুল হোসেন পরিচ্ছন্ন ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর- পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী কুড়িগ্রামে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু সীমান্তে পুই ইন-পুশ ব্যাক নাটকীয়তার পর  জয়নাবকে ফেরৎ নিলো বিজিবি

বিনা খরচে এক ডজন নব দম্পতির বিয়ের আয়োজন

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৯৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন

চট্টগ্রাম প্রতিনিধি : ‘বিয়ে আপনার, খরচ আমাদের’ স্লোগানে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের ‘প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভ বিবাহ’ শিরোনামের প্রথম পর্যায়ের অনুষ্ঠান ১৮ জানুয়ারি (শনিবার)। এদে বিয়ে হবে এক ডজন নব দম্পতির।

আয়োজক আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, দেশের সব জেলাসহ ভারত, ইউএইএ, সৌদি আরব, ইউকে মিলে বিভিন্ন দেশ থেকে মিলে মোট আবেদনকারী ছিলেন ৫৯৫টি দম্পতি। যারা সবাই যৌতুক না নেয়া ও মোহরানা আদায় করার বিষয়ে দৃঢ় সম্মতি জানিয়েছেন।

আগামী শনিবার (১৮ জানুয়ারি) প্রথম পর্যায়ের বিয়ের অনুষ্ঠান হবে। এরপর বাকী আরো ২৪ জন বর-কনের বিয়ে সম্পন্ন হবে ২য় পর্যায়ে। দেশের আরেকটা বিভাগে, এই জানুয়ারিতেই।
তিনি বলেন, ‘যৌতুককে না বলুন’, এটা আমরা পরিবর্তন করেছি।

নতুন স্লোগান তুলি, ‘যৌতুককে ঘৃণা করি’। অসহনীয়, লোক দেখানো মোহরানা বিষয়ে আওয়াজ তুলুন। সহজলভ্যে মোহরানা আদায় করি। এই আন্দোলন ছড়িয়ে পড়ুক, দেশের প্রতিটা বিভাগে, জেলায়, প্রত্যন্ত অঞ্চলে সম্পূর্ণ বিনা খরচে বিয়ের আয়োজন:

বর-কনের জন্য বিয়ের পোশাক থেকে শুরু করে বিয়ের আনুষাঙ্গিক সব কিছু দেওয়া হবে বিনামূল্যে। বিয়ের আয়োজনে বর-কনের পক্ষ থেকে ১০০ জন অতিথি খাওয়ানোর পাশাপাশি দেওয়া হবে কক্সবাজারে ফ্রি হানিমুন প্যাকেজও। শর্ত শুধু বিয়েটি যৌতুকবিহীন ও নির্ধারিত দেনমোহর নগদ পরিশোধ করতে হবে। সুন্নাহ অনুযায়ী অভিনব এই বিয়ের আয়োজন করেছে চট্টগ্রামের আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..