রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুছাপুর ১ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মো. শাহ আলম এর নির্বাচনী মতবিনিময় ‎ কলাগাছিয়া ইউনিয়ন ১, ২ ও ৩ নং ওয়ার্ডবাসি নিকট দোয়া ও সমর্থন প্রার্থী বিধবা নারী ধর্ষণ ও শিশু অপহরণ চেষ্টার অভিযুক্ত নাছির গ্রেফতার রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় নবীন-প্রবীণের মিলনমেলা খেলাধুলায় শরীর ও মনকে সুস্থ রাখে-আজাহারুল ইসলাম রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক উদ্ধার গ্রেফতার-৬ শীতলক্ষ্যা নদী হতে পারে নৌ-পর্যটনের কেন্দ্র- ফয়সাল আলম চৌধুরী লামা উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা সিদ্ধিরগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার এজাহারভুক্ত আসামি রাজু গ্রেফতার সোনারগাঁওয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আসামি গ্রেফতার

বেনাপোলে অভিযানে বিদেশী মদসহ দুই লক্ষাধিক টাকার অবৈধ পণ্য জব্দ

মো. মানিক হোসেন / ১৯২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০১:১০ অপরাহ্ন

যশোর জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে দুই লক্ষ সতেরো হাজার আটশত টাকা মূল্যের বিদেশী মদ, ভারতীয় শাড়ী, বিভিন্ন প্রকার চকলেট ও খাদ্য সামগ্রী এবং কসমেটিক্স আটক করেছে বিজিবি।

মঙ্গলবার ২৯ এপ্রিল বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল ব্যাটালিয়ন সদর, বেনাপোল বিওপি ও আমড়াখালী চেকপোষ্টর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ভারতীয় শাড়ী, বিভিন্ন প্রকার চকলেট, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী এবং কসমেটিক্স আটক করে। আটককৃত মালামালের মূল্য (দুই লক্ষ সতেরো হাজার আটশত) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

জব্দকৃত বিভিন্ন ভারতীয় পণ্য কাস্টমে জমা করা হয়েছে এবং আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..