বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তাহিরপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় শফিআলম তালুকদার    রূপগঞ্জের দুইশত পরিবার আবারো উচ্ছেদ আতঙ্কে   শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল 

বেলকুচিতে ছাতু খেয়ে তানহা খাতুন নামে শিশু বাচ্চার মৃত্যু, অসুস্থ হয়ে হাসপাতালে ২ জন

মো. ইয়াছিন আলী / ৮১৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৫ জুন ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি: ছাতু খেয়ে মোছা. তানহা খাতুন নামে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে এঘটায় অসুস্থ হয়ে আরও ২ জন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।

মৃত তানহা খাতুন সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা ২নং রাজাপুর ইউনিয়ন বৈলগাছি গ্রামের মো. সাদ্দাম হোসেন এর মেয়ে, আহতরা হলেন একই পরিবারের মৃত নুরু সেখ এর মেয়ে নুরজাহান অপরজন মানিকের মেয়ে মিথিলা।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, রবিবার সকালে নুরজাহান ও মিথিলা একই সাথে তাদের ঘরে থাকা ক্রয়কৃত ছাতু খেতে বসে এমতাবস্থায় মৃত তানহা খাতুন এর মা ছালমা খাতুন তাদের সামনে আসলে শিশু বাচ্চা ছাতু দেখে খেতে চায়, তখন ছালমা খাতুন তার মেয়ে তানহাকে একটু মুখে দিয়ে খাওয়াতে বলে আর সেই ছাতু খেয়েই মৃত্যুর কোলে ডলে পরে শিশু বাচ্চা তানহা, হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় মোছা. তানহা খাতুন।

অসুস্থ নুরজাহান ও মিথিলাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়, কিন্তু তাদের অবস্থা আশঙ্কা জনক দেখে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে নিয়ে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এবিষয়ে মৃত তানহার নানী মমতা খাতুন জানান, তানহাকে কোলে নিয়ে ওর মা ছালমা খাতুন নুরজাহানের কাছে গেলে তাদের ছাতু খাওয়া দেখে ছাতু খেতে চায় আর সেই ছাতু খেয়েই তানহার মৃত্যু হয়েছে, আর নুরজাহান ও মিথিলা হাসপাতালে। তবে প্রশাসন শিশু বাচ্চা তানতাকে পরিক্ষা করার জন্য কাটাফাটা করতে চাচ্ছে, যেহেতু একই ছাতু খেয়ে আরও দুই জন অসুস্থ তাই ছাতু ও ছাতু খাওয়ার পাত্র সহ দুজনকে পরিক্ষা করলেই বুঝা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে, তাই আমরা শিশু বাচ্চা তানহাকে কাটতে দিবোনা।

ঘটনাস্থলে তদন্তে উপস্থিত ছিলেন বেলকুচি থারার সার্কেল এসপি হুমায়ন কবির ও বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন, তাদের নির্দেশে পুলিশ প্রশাসন পরিক্ষার জন্য তানহার লাশ থানায় আনতে চাইলে শিশু বাচ্চার লাশ নিয়ে ঘরের ভিতর লুকিয়ে রাখে তানহার বাবা সাদ্দাম হোসেন , পরে ঘর থেকে শিশু তানহার লাশ আনতে গেলে পরিবারের লোকজন প্রশাসনকে বাধা প্রদান করে, এমনকি জোর করে লাশ আনলে ঘরবাড়ি ও তাদের শরিরে আগুন ধরিয়ে দিবে বলে আতংক সৃষ্টি করে, এমতাবস্থায় যেহেতু তাদের কোন অভিযোগ নেই তাই তাদের সাক্ষর নিয়ে পরিবার ও গ্রামবাসির অনুরোধে তানহার লাশ মাটি দেওয়ার অনুমতি দেয় পুলিশ প্রশাসন। উল্লেখ যে ঐ বাড়িতে দুই বছর আগেও স্যালাইন খেয়ে শিশু বাচ্চার মৃত্যু হয়েছিল আজ আবার শিশু তানহার মৃত্যু, এতে মানুষের মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..