রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

মধ্যনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায়- আব্দুল কাইয়ুম মজনু

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১২০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে মধ্যনগর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মজনু।

 

সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তার নাম এখন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাধারণ মানুষের আলোচনায় স্থান করে নিয়েছে। ছাত্র রাজনীতি থেকে শুরু করে বিএনপি রাজনীতির দীর্ঘ পথচলায় মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রেখে নিজস্ব একটি অবস্থান তৈরি করেছেন তিনি। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সামাজিক, মানবিক ও জনসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে সাধারণ মানুষের কাছেও পরিচিত মুখে পরিণত হয়েছেন আব্দুল কাইয়ুম মজনু।

 

উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত মানুষের খোঁজখবর নেওয়া এবং স্থানীয় সমস্যাগুলো নিয়ে কাজ করার আগ্রহ তাকে অন্যদের থেকে আলাদা করেছে বলে মনে করছেন সচেতন মহল। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে তিনি একজন উদ্যমী ও সম্ভাবনাময় নেতৃত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন।

 

স্থানীয়দের মতে, দীর্ঘদিনের কর্মীবান্ধব মনোভাব এবং জনসম্পৃক্ত কার্যক্রমের কারণে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আব্দুল কাইয়ুম মজনু অবস্থান দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার নিবিড় যোগাযোগও এ আলোচনাকে আরও বেগবান করেছে।

 

এ বিষয়ে আব্দুল কাইয়ুম মজনু বলেন, রাজনীতি আমার কাছে ক্ষমতার নয়, মানুষের সেবার একটি মাধ্যম। মধ্যনগর উপজেলার উন্নয়ন, জনকল্যাণ এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করাই আমার লক্ষ্য। আমি চাই সকলকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ ও উন্নত মধ্যনগর গড়ে তুলতে।

 

তিনি আগামী দিনের পথচলায় সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া, সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। এদিকে অনেকেই মনে করছেন, তরুণ নেতৃত্ব, দক্ষতা এবং মানুষের প্রতি দায়বদ্ধতার কারণে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদে আব্দুল কাইয়ুম মজনু একটি আলোচিত ও গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠেছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..