বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ.. ঈদূল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁও উপজেলার ৭ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী শাহজালাল সাজু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নাসিক ১৯ নং ওয়ার্ডে ঈদ সামগ্রী বিতরণ ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের ঈদে শুভেচ্ছা জানিয়েছেন- তোফায়েল আহমেদ তাহিরপুর উপজেলা বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মিটু পাল অসহায় নারীর সমাজ বন্ধু’র উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন- মো. খছরুল আলম ৯ নং ওয়ার্ড বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন- মো. এখলাছ মিয়া

মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মো. মনির হোসেন / ২৭৯ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

৯ জানুয়ারী শুক্রবার রাত ৮ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ১৯ নং ওয়ার্ডের আয়োজনে ঐতিহাসিক মদনগঞ্জ বটতলা সায়বা চাইনিজ রেস্টুরেন্টে সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ১৯ নং ওয়ার্ডের সভাপতি মো. জুলহাস খান’র সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক সুমন মেহেদী’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বন্দর থানা জাসাস’র সভাপতি আব্দুর রউফ।

এতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী গণতান্ত্রিক আন্দোলনের আপোষহীন নেত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সার্বিক কল্যাণ কামনায় ও বিএনপির প্রয়াত নেতাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

বিশেষ অতিথি ছিলেন, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) বন্দর থানা শাখার সাধারণ সম্পাদক এড. আব্দুল মমিন, সহ সভাপতি মাহবুবুর রহমান শ্যামল, মো. মামুন, মো. বাকী বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক খুকুমনি, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ খুকু, বন্দর থানা শ্রমিক দলের সদস্য সচিব এহসান উদ্দিন সাগর, ডা. ববকুল পারভেজ।

মাহফিলে আগত সবাইকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ১৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন।

এতে আরো উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ১৯ নং ওয়ার্ড নেতা মামসাদ হোসেন, মোতাহার হোসেন মুতু, কামরুল বাশার মাসুদ, হাজী শরীফ, জহিরুল হক লিটন, মো. সেলিম, মো. টিটু, ওবায়দুল্লাহ, মো. আলমগীর, মো. বাসেদ, মো, রাসেল, মো. ওভেল, আরাফাত হোসেন, বশির জান, সবুজ, মুন্না, রনি, সোলেমান, মো. আজাদ, ওমর ফারুক, সেলিম, নিঝুুম, স্বপন প্রমুখ।

দোয়া পরিচালনা করেন, মদনগঞ্জ দারুদ সুন্নাহ মডেল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মো. রবিউল ইসলাম।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..