রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন বন্দরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  লামায় দুর্গম পাহাড়ের তামান্না এখন দেশসেরা এসিল্যান্ড বান্দরবানে টানা বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা রূপগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন, র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি 

যশোর শার্শা বাহাদুরপুর ইউপি চেয়ারম্যানসহ আ’লীগের ৭ নেতা গ্রেফতার

মো. মানিক হোসেন / ২৩৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৫ মে ২০২৫, ০২:০৬ অপরাহ্ন

যশোর জেলা প্রতিনিধি: যশোর ঝিকরগাছা থেকে মফিজুর রহমান নামে এক ইউপি চেয়ারম্যানসহ আ’লীগের ৭ নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৪ মে) রাত ৯ টার দিকে ঝিকরগাছা থানা পুলিশ তাদেরকে একটি জুয়ার আসর থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে। ৫ আগষ্টে হাসিনা সরকার পতনের পর এরা গ্রেফতার আতঙ্কে এলাকা ছেড়ে বাইরে অবস্থান করছিল।

আটককৃতরা হলেন, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মুকুল হোসেন, সদস্য সাহেব আলী, মহিউদ্দিন আলম ওরফে তোতা মেম্বার, বেনাপোল ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কাজী মাখন এবং বেনাপোল ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি হায়দার আলী।

পুলিশ জানান, তাদের কাছে গোঁপন খবর আসে বিভিন্ন মামলার পলাতক আসামীরা গোঁপনে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তাদের ৭ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতাসহ অপরাধমুলক একাধিক মামলা রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..