বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ  উপজেলা উন্নয়ন তহবিল থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু টেস্ট কিট প্রদান বন্দরে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টে ২০ জন গ্রেফতার  শ্রীকৃষ্ণের জন্মষ্টামী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা  ফুলবাড়ীতে আনন্দ কুমার গুপ্ত’র আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফতুল্লা মডেল থানা পুলিশ ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার- ১  এশিয়া কাপের প্রথম ম্যাচেই ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারাল বাংলাদেশ তেঁতুলিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উদ্বোধনী অনুষ্ঠান  উত্তরঞ্চল সফরে জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন 

রহিম রুপবান ছবির অভিনেতা পরান বাবু স্মরণে দোয়া

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৮৩ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:আশির দশকের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা আব্দুস ছোবহান ওরফে পরান বাবু’র আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ মে মঙ্গলবার বন্দর রেললাইন এলাকার তার নিজ বাসভবনে এ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও গুণগ্রাহীরা অংশ নেন। মরহুমের রুহের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিতিদের মাঝে তবারক খাওয়ানো হয়।

তথ্যমতে, মৃত আজিম খান ও তারা বিবির সন্তান পরান বাবুর শিল্পী হওয়ার পেছনে বড় অবদান ছিল তার মায়ের, মায়ের উৎসাহেই তিনি নাম লিখিয়েছিলেন চলচ্চিত্র জগতে। তার নাম ছোবহান পরে পরান বাবু নামে সবাই ডাকতো তাকে। মহাকবি কায়কোবাদের রক্ত সম্পর্কীয় এই মানুষটি ‘রহিম রূপবান’ সহ অসংখ্য ছবিতে অভিনয় করে কুড়িয়েছিলেন দর্শকপ্রিয়তা। কিন্তু পর্দার সেই রঙিন জগত ছেড়ে একদিন তিনি থিতু হয়েছিলেন নারায়ণগঞ্জের বন্দরে। জীবনসঙ্গিনী মাতুন বিবিকে নিয়ে শুরু করেছিলেন সংসার জীবন।

সংসারের চাকা সচল রাখতে আদম ব্যবসায় নিজেকে নিয়োজিত করলেও ভাগ্যের নির্মম পরিহাসে শেষ জীবনে তাকে লড়তে হয়েছে চরম দারিদ্র্য ও জটিল ব্যাধির সাথে। তিন কন্যা ও এক পুত্রকে নিয়ে এক প্রকার নিভৃতেই কেটেছে এই গুণী শিল্পীর শেষ দিনগুলো। যে মানুষটি একসময় হাজারো মানুষকে বিনোদন দিয়েছেন, তাকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছে এক বুক হাহাকার নিয়ে।

উল্লেখ্য, গত ৯ মে সকালে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেদিন বাদ আছর জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..