বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
তাহিরপুর উপজেলা নির্বাচনে মিটু রঞ্জন পালের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন বেলিয়া’র শফিউল আলম উজ্জ্বল সভাপতি ও ইয়াদুল হক সাধারণ সম্পাদক গাইবান্ধায় স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার বন্দর থানা মহানগর জাসাসের ইফতার ও দোয়া মাহফিল ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর স্ত্রীর মৃত্যু সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হলেন হাজি মো.আব্দুস সামাদ সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – দিপু ভুঁইয়া এমপি আইনজীবি ফোরামের উদ্যোগে এড. সাখাওয়াত হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান ধরাছোঁয়ার বাইরে শীর্ষ ইয়াবা কারবারি নেকবর আলী

রাণীশংকৈলে সুজুকি মোটরসাইকেল শো-রুম উদ্বোধন 

মাহাবুব আলম / ৩২০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে শিবদিঘী এএসএম সুপার পৌর মার্কেটে বিশ্ববিখ্যাত জাপানি মোটর সাইকেল সুজুকি ১৩০ তম শো-রুমের ইবাদত মোটরস’র উদ্বোধন ঘোষণা করেন সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ।

শো- রুম উদ্বোধনে বক্তব্য রাখেন, এড়িয়া সেলস ম্যানেজার মোবায়ের বিন আলম, এড়িয়া সার্ভিস ম্যানেজার মাহমুদুল হাসান মুকুল, টেরিটোরি সার্ভিস ম্যানেজার কেফায়েত হোসেন, ইবাদত শো-রুমের প্রোপাইটর সারোয়ার নূর লিয়ন, ঠাকুরগাঁও তারিফ শো-রুমের প্রোপাইটর তারিফ হোসেন সনেট।

টেরিটোরি সেলস ম্যানেজার মুজিবুর রহমান’র সঞ্চলনায় বক্তব্য রাখেন, বিএনপির সভাপতি আতাউর রহমান, সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিপ, পৌর সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, সহ সভাপতি পান্না বিশ্বাস, জামায়াত সেক্রেটারী রজব আলী, সাবেক মেয়র মোখলেসুর রহমান, ইবাদত মটরসের স্বত্বাধিকারীর পিতা হামিদুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী বৃন্দ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ, ব্যবসায়িক নেতা সুজুকি কোম্পানীর কর্মকর্তা কর্মচারীগন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য; ২০১৪ সালে বাংলাদেশে সুজুকি শো-রুম  প্রথম উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে রাণীশংকৈল উপজেলায় ১৩০ তম শো-রুমের পথ চলা। সুজুকি’র কর্মকর্তারা তাদের বক্তব্যে বলেন, বিশ্বখ্যাত জাপানের তৈরি মোটরবাইক সুজুকির গুনগত উন্নত মান ও বিক্রয়োত্তর ৩ বছর বিনামূল্যে সেবা (ফ্রি সার্ভিস) দেয়ার ঘোষণা দেন। এ লক্ষ্যে তারা এলাকার ক্রেতাদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে ঐতিহ্যবাহী জাপানের তৈরি মোটর সাইকেল কোম্পানি সুজুকির জনপ্রিয়তা ও বিশ্বস্ততার কথা তুলে ধরেন। এরই আলোকে তিনি ক্রেতাদেরকে সর্বোচ্চ সেবা দিয়ে সুজুকির সুনাম ধরে রাখার জন্য কোম্পানির দৃষ্টি আকর্ষণ করেন। পরে সুজুকির সাফল্য কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..