শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ফটো সাংবাদিকদের ‘সাপোর্ট স্টাফ’ হিসেবে শ্রেণিবিন্যাস: নির্বাচন কমিশনের অনভিপ্রেত ও অসম্মানজনক সিদ্ধান্ত কামরুলকে বিজয়ী করতে ভোটের জন্য ঘরে ঘরে যাচ্ছেেন, বিএনপির কর্মী মো.সবুর আলী রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দুই প্রার্থীর রূপগঞ্জে ৯ টি স্পটে বিএনপি প্রার্থীর পথসভা ও গণসংযোগ রূপগঞ্জের চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি প্রার্থী দিপু ভুঁইয়ার উদ্যোগে রূপগঞ্জে ৪ সহস্রাধিক রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান দেয়াল ঘড়ি মার্কা প্রার্থী সিরাজুল মামুন’র মুছাপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ আবুল কাওসার আশার মহানগর ২০ নং ওয়ার্ডে উঠান বৈঠক

রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে বিএনপি’র জনসভা

লিজা / ১৭২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাইজদি ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ জানুয়ারী শুক্রবার বিকেলে উপজেলার হাইজদি ইউনিয়নের বল্লভদী স্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়নগঞ্জ-২ (আড়াই হাজার) আসনের এমপি পদপ্রার্থী নজরুল ইসলাম আজাদ।

সভায় ৩১ দফার দেশ ও জনগণের কল্যাণে আগামী বাংলাদেশ গঠনে দেশ ও জনগনের সুযোগ সুবিধা সমূহ তুলে ধরা হয়।

হাইজদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মফিজুল ইসলাম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিব আহমেদ হাবিব’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লুৎফর রহমান আবদু।

আড়াই হাজার থানা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন, সহ-সভাপতি কাজী ফৌজিয়া ইয়াসমিন পপি, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম লাভলু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম ভূঁইয়া, থানা যুবদলের যুগ্ম আহবায়ক সাদেকুর রহমান সাদেক, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক কবির হোসেন, রফিকুল ইসলাম রফিক, আড়াইহাজার থানা যুবদলের আহ্বায়ক সেলিম ভূঁইয়া, সদস্য সচিব খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ লিটন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ ডালিম, সাবেক যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান, আড়াইহাজার থানা ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..