শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে জেনারেল (অব:) জিয়াউল আহসান ও তার স্ত্রীর নামীয় জলসিড়িতে ৮ তলা বাড়ির ফ্ল্যাট সিলগালা রূপগঞ্জ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইলেকট্রনিক পণ্য বিক্রির ধুম ইসলামী আন্দোলনের প্রার্থী ইমদাদুল্লাহ হাশেমীর নির্বাচনী প্রচারণা শুরু ভারসাম্যহীন নারী সাথী ঝুলান্ত লাশ উদ্ধার বন্দর থানা ২ নারীসহ ৭ জন গ্রেফতার ঝরে গেল আরেকটি সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের ইন্তেকাল বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি সম্পাদকের দায়িত্ব গ্রহন নারায়ণগঞ্জ জেলা ও বন্দর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্বনবী (সঃ) ইসলামিয়া আলিম মাদরাসা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল

রূপগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের গণসমাবেশ

মো. আবু কাওছার মিঠু / ২৪৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলককরণসহ বিভিন্ন দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে নারায়ণগঞ্জ রূপগঞ্জে এক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৬ ডিসেম্বর শুক্রবার বিকেলে উপজেলার তারাবো পৌর অডিটোরিয়ামে এই গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুহাম্মদ আলী’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

প্রধান বক্তা ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ।

বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষা সিলেবাসে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, শিক্ষাপ্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে এবং সকল বিশ্ববিদ্যালয় ও কলেজে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। একই সঙ্গে নারায়ণগঞ্জে সরকারি মেডিকেল কলেজ ও একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিও জোরালোভাবে তুলে ধরা হয়।

বক্তারা আরো বলেন, শিক্ষাঙ্গনে নৈতিক অবক্ষয়, মাদক ও সন্ত্রাসের প্রভাব উদ্বেগজনক হারে বাড়ছে। এসব রোধে ইসলামি মূল্যবোধভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভবিষ্যতেও রাজপথে সক্রিয় থাকবে বলে তারা জানান।

গণসমাবেশে রূপগঞ্জসহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক ছাত্র ও নেতাকর্মী অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ পরিবেশে সমাবেশটি সফলভাবে সম্পন্ন হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..