বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে সন্ত্রাস বিরোধী মামলায় স্থানীয় মেম্বারসহ গ্রেপ্তার-২ প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন- এসআই মনজুর রহমান রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ, তদন্তে দুদকের অভিযান আল্লাহর অসীম দয়ায় রহমতের মৃত্যু বরণ ঝালকাঠি নবগ্রামে জেলা পুলিশের বিট পুলিশিং ও মতবিনিময় সভা বেকার ৩৩ যুবককে বিজিবি’র মাসব্যাপী ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ   কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন  মহসিনের বিরুদ্ধে বাস ষ্টেশন এলাকার সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ  বাকেরগঞ্জে FB অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন বিরামপুরে জমকালো ভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন

রূপগঞ্জে এসডিআই শাখার শুভ উদ্বোধন

মো. আবু কাওছার মিঠু / ৬৫৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৮ অপরাহ্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন বাজারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে সোস্যাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভসের (এসডিআই) নতুন শাখা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামছুল হক বর্ণাঢ্য আয়োজনে এ শাখার শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সামছুল হক বলেন, “এসডিআই সবসময় গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ- সামাজিক উন্নয়ন ও প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করে আসছে। কাঞ্চনে নতুন শাখা উদ্বোধনের মাধ্যমে স্থানীয়রা আরও উন্নত সেবা পাবেন এবং সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হতে পারবেন।

তিনি আরও জানান, চলতি অর্থবছরে শুধু নরসিংদী অঞ্চলে ৫৭০৭ সদস্যের মাঝে ৫৮৪ কোটি ৮০ লাখ টাকা ঋণ বিতরণের মাধ্যমে প্রায় ৭৭৯০ জন প্রান্তিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালকের সহধর্মিণী ও প্সেলিনা হক, সায়েদা শামসী, ঢাকা জোনের জোনাল ম্যানেজার আবু বকর হাজারী, নরসিংদী ও ঢাকা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক এবং শাখা ব্যবস্থাপকগণ।

এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুল সংখ্যক উপকারভোগী অংশ নেন।

উদ্বোধনী দিনে ১০ জন সদস্যের মধ্যে ১৭ লাখ ৩০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।

উল্লেখ্য, এসডিআই দেশের বিভিন্ন অঞ্চলে দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নারীর ক্ষমতায়নে কাজ করছে। সারাদেশে প্রতিষ্ঠানের ১৭৫টি শাখার মধ্যে কাঞ্চন হলো ১৩৭তম শাখা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..