মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে সন্ত্রাস বিরোধী মামলায় স্থানীয় মেম্বারসহ গ্রেপ্তার-২ প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন- এসআই মনজুর রহমান রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ, তদন্তে দুদকের অভিযান আল্লাহর অসীম দয়ায় রহমতের মৃত্যু বরণ ঝালকাঠি নবগ্রামে জেলা পুলিশের বিট পুলিশিং ও মতবিনিময় সভা বেকার ৩৩ যুবককে বিজিবি’র মাসব্যাপী ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ   কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন  মহসিনের বিরুদ্ধে বাস ষ্টেশন এলাকার সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ  বাকেরগঞ্জে FB অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন বিরামপুরে জমকালো ভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন

রূপগঞ্জে ছাত্তার জুট মিলস্ মডেল হাই স্কুল পূনঃনামকরণের প্রস্তাব

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৪২৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

মো. আবু কাওছার মিঠু, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলায় অবস্থিত বীর প্রতিক গাজী উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয়টির পূর্বের নাম পুনর্বহাল করে ঐতিহ্যবাহী“ছাত্তার জুট মিলস উচ্চ বিদ্যালয়” নামকরণের প্রস্তাব করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৫ সালের অক্টোবর মাসে অনুষ্ঠিত রূপগঞ্জ উপজেলা পরিষদের সাধারণ সভায় বিষয়টি গুরুত্বসহকারে আলোচিত হয়। সভায় উপস্থিত জনপ্রতিনিধি, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সদস্যরা সর্বসম্মতিক্রমে বিদ্যালয়ের নাম পরিবর্তনের পক্ষে মত দেন। আলোচনায় এলাকার ইতিহাস, ঐতিহ্য এবং জনমতের প্রতিফলন ঘটাতে নাম পুনর্নির্ধারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় গৃহীত প্রস্তাব অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থান- ২০২৪-এ শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানানো এবং স্থানীয় শিল্প-ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষার্থে “ছাত্তার জুট মিলস উচ্চ বিদ্যালয়” নামটি সুপারিশ করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের পূর্বনাম “ছাওয়ার জুট মিলস মন্ডল উচ্চ বিদ্যালয়”-এর ঐতিহাসিক গুরুত্বও বিবেচনায় নেওয়া হচ্ছে।

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন চাওয়া হয়েছে। পত্রে নাম পরিবর্তন সংক্রান্ত পরবর্তী কার্যক্রম গ্রহণের অনুরোধ জানানো হয়।

একই সঙ্গে বিষয়টি অবহিতকরণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট অনুলিপি প্রেরণ করা হয়েছে।

এদিকে স্থানীয় বাসিন্দা, প্রাক্তন শিক্ষার্থী ও সচেতন মহলের মতে, বিদ্যালয়ের নাম পরিবর্তনের এই উদ্যোগ এলাকার ইতিহাস, সংস্কৃতি ও আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে। তবে প্রস্তাবটি বাস্তবায়নের জন্য এখন জেলা প্রশাসকের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যাবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..