বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলার বন্দরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ লামায় সাংবাদিক ইউনিটির দায়িত্বে ফের সুজন ও এমদাদুল হক, রমিজ এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামায় কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের বাড়িতে পুলিশের অভিযানের ঘটনায় বৃদ্ধার জ্ঞান ফিরেনি মুছাপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড মেম্বার পদে দোয়া ও সমর্থন প্রার্থী- মো. শাহ আলম ‎ মদনগঞ্জে বিশ্বকাপ উন্মাদনা, ঢেউ লেগেছে বিভিন্ন দলের জার্সি-পতাকায় “ঝরে গেল আরেকটি সূর্য সন্তান- মুরাদনগরের আবুল হোসেন পরিচ্ছন্ন ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর- পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী কুড়িগ্রামে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু সীমান্তে পুই ইন-পুশ ব্যাক নাটকীয়তার পর  জয়নাবকে ফেরৎ নিলো বিজিবি

রূপগঞ্জে প্রবাসী হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৯৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

মো. আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের টাওরা গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী মাসুম মিয়া (২৫) হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। ১ জুন সোমবার বিকেলে উপজেলার ভোলাবো-টাওরা সড়কে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে নিহত মাসুমের পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত মাসুমের মা’ সৌদি প্রবাসী নার্গিস আক্তার, নানী খোশে আক্তার, বন্ধু রমজান হোসেন, ভোলাবো ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, যুবদল নেতা আব্দুস সাত্তার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টাওরা পশ্চিমপাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে সৌদি প্রবাসী মাসুম মিয়া পাঁচদোনা থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে তাকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। পুলিশের দাবিকৃত আর্থিক সুবিধা না দেওয়ায় এখনও মাসুম মিয়া হত্যা মামলার কোন আসামীকে গ্রেফতার করা হয়নি।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে তারা টাওরা গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ ব্যাপারে অভিযুক্ত রূপগঞ্জ থানার নাজমুল হোসেন তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, সৌদি প্রবাসী মাসুম মিয়া হত্যা মামলার আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

উল্লেখ্য; গত ৩০ মার্চ সোমবার সন্ধ্যায় মাসুম মিয়া ও তার বন্ধু রমজান হোসেন মোটরসাইকেল যোগে পাঁচদোনা থেকে বাড়ি ফেরার পথে টাওরা মধ্যপাড়া কামরানের দোকানের সামনে প্রথমে বাঁশ দিয়ে তাদের আঘাত করে। পরে মাসুম মিয়া মাটিতে লুটে পড়লে রাজু মিয়া ও তার সহযোগীরা উপর্যপুরী কুপিয়ে জখম করে। রমজান হোসেনকেও কুপিয়ে জখম করে। একপর্যায়ে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতে তার মৃত্যু হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..