সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে কর্ম বিরতি বাবুলের উদ্যোগে ১২ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ফগার মেশিনে ঔষধ ছিটানো অব্যাহত রূপগঞ্জে ভুয়া অনলাইন অ্যাপস VBSZ দেখিয়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন তেঁতুলিয়ায় খেলার মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ্যতার জন্য দোয়া নারায়ণগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রূপগঞ্জ বিএনপির আয়োজনে লাখো মানুষের দোয়া রূপগঞ্জে ইটভাটায় গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ড ২০ ঘর পুড়ে ছাঁই খালেদা জিয়ার অবস্থার উন্নতি রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সন্ধ্যা আলোচনা সভা

রূপগঞ্জে প্রশাসনের আইনশৃঙ্খলার মাসিক সভা

মো. আবু কাওছার মিঠু / ৩১২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

এতে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আকতার হোসেন, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম, রূপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এসএ সোহেল, গোলাকান্দাইল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া, স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভায় বক্তারা রূপগঞ্জ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করলেও মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও চুরি দমন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, যানজট নিরসনে অবৈধ পার্কিং বন্ধ, গ্রাম্য আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি এবং ডাকাতি ও ছিনতাই রোধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা দরকার। প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণ একসঙ্গে কাজ করলে রূপগঞ্জকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখা সম্ভব হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..