রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন বন্দরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  লামায় দুর্গম পাহাড়ের তামান্না এখন দেশসেরা এসিল্যান্ড বান্দরবানে টানা বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা রূপগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন, র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি 

রূপগঞ্জে বহু যুগের প্রতীক্ষা সংস্কার হয়নি গ্রামের প্রধান সড়কটি

মো. আবু কাওছার মিঠু / ৩০৪ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১০:২৬ অপরাহ্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের সরকারপাড়া এলাকার রাস্তাটি প্রায় দুই যুগ ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বৃষ্টির সামান্য পানিতেই কাদা ও গর্তে পরিণত হয় রাস্তাটি। ফলে এলাকাবাসীকে প্রতিদিন পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।

স্থানীয় সূত্রে জানা যায়, রূপগঞ্জ উপজেলার সরকারপাড়া সড়কটি বেশ গুরুত্বপূর্ণ সড়ক এলাকায় বছরের পর বছর ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। কোথাও কোথাও রাস্তায় বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয় এলাকার বাসিন্দা বিথী আক্তার বলেন, এই ভাঙ্গাচুড়া রাস্তা দিয়ে আমাদের ছেলেমেয়েদের লেখাপড়ায় অনেক ব্যাঘাত ঘুটছে। বৃষ্টি হলে এ রাস্তা দিয়ে চলাচলের উপযোগী থাকে না। কোন রোগী অসুস্থ হলে এ রাস্তা দিয়ে চলাচল করা যাচ্ছে না।

এলাকার বাসিন্দা জুয়েল সরকার বলেন,আমরা বিগত সরকারের আমলে বহুবার আবেদন করলেও কোন ফল পাইনি। স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ করছি যাতে আমাদের রাস্তাটি সংস্কার করে দেয়।
বিগত সরকারের আমলে বহু রাস্তার উন্নয়ন দেখেছি আমাদের এলাকার এ রাস্তাটি সর্বদা অবহেলিত ভাবে দেখা হয়েছে। বার বার এলাকাবাসী আবেদন করলেও সঠিক সুরাহা হচ্ছে না। রাস্তা ভেঙ্গে খাদে পরে গেছে অনেকাংশ, এতে রাস্তাটি আরো সরু হয়ে মানুষের চলাচলের অনুপযোগি হয়ে পরেছে।

মুসালিয়া বালিকা মাদ্রাসা শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, মাদ্রাসায় যাওয়ার সময় অল্প বৃষ্টি হলেই ভাঙ্গা রাস্তা দিয়ে মাদ্রাসায় যেতে পারি না এবং মাদ্রাসার ড্রেস নষ্ট হয়ে যায় কাদায়। আমরা এ পিচ্ছিল রাস্তায় পরে যাই জামা কাপর নস্ট হয়। আমাদের এ রাস্তাটি ঠিক করে আমাদের বাচান।

সরকারপাড়া মসজিদের ইমাম তাজুল ইসলাম বলেন, আমি এখানে প্রায় দশ বছরের উপরে মসজিদের ইমামতি করে আসছি আমি শুনে যাচ্ছি রাস্তার সংস্কার হবে হবে। অনেক বৃদ্ধ লোক রাস্তা খারাপের কারনে মসজিদে আসতে পারে না।

উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন বলেন, আমি এ বিষয়ে জানিনা তবে লোক পাঠিয়ে জানার চেষ্টা করছি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..