সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীকৃষ্ণের জন্মষ্টামী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা  ফুলবাড়ীতে আনন্দ কুমার গুপ্ত’র আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফতুল্লা মডেল থানা পুলিশ ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার- ১  এশিয়া কাপের প্রথম ম্যাচেই ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারাল বাংলাদেশ তেঁতুলিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উদ্বোধনী অনুষ্ঠান  উত্তরঞ্চল সফরে জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন  কদমরসুল সেতুর দখলকৃত ভূমি দ্রুত উচ্ছেদের দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান  কর্মজীবনের ইতি, তাকওয়া ফেব্রিকে বিদায় নিলেন ৩ অপারেটর বন্দরে পৈতৃক ভিটা দখল ও ফার্ম ভাঙচুর এবং নারীকে মারধরের অভিযোগ

রূপগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৭৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

মো. আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়াপাড়া এলাকায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৬ আগষ্ট রবিবার আতাউর রহমান আতা (৬২) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুটির পিতার মৃত্যুর পর তার মা পোশাক শ্রমিক হিসেবে চাকরি করেন।

পুলিশ জানায়, গত ১২ আগষ্ট কাঞ্চন পৌরসভার আশরাফ জুট মিলস উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে তাদের কেন্দুয়াপাড়া গ্রামের বাড়িতে মা পোশাক কারখানায় চলে যাওয়ার পর নির্জন ঘরে মুখ চেপে ধরে একই এলাকার আতাউর রহমান আতা শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটির ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে ধর্ষক পালিয়ে যায়।

 

পরে উদ্ধার করে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি ধামাচাপা, ভয়ভীতি ও পরিবারের সদস্যদের হুমকি দিয়ে মিমাংসার চেষ্টা করে।

 

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দয়ের করেন।

 

ভোলাবো পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহাদাত হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে কাঞ্চন পৌরসভার কেন্দুয়াপাড়া এলাকা থেকে অভিযুক্ত আতাউর রহমানকে আতাকে গ্রেফতার করা হয়।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, শিশু ধর্ষণের ঘটনায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..