সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
রুপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, অর্থ ও খেলাধুলা সামগ্রী বিতরণ গ্রামীণ কন্ঠের সম্পাদক মামুন ইসলাম এর মায়ের ইন্তেকাল তারেক রহমানকে সফরের আমন্ত্রণ সৌদি ক্রাউন প্রিন্সের ভূমধ্যসাগরে লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে উদ্ধার ২৯ বাংলাদেশি, ১০ জনের মৃত্যু রূপগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার মণিরামপুরে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণের অভিযোগ, ১৯ দিনেও মামলা নেই, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রূপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পুঠিয়ায় রাজপরিবারের ব্যবহৃত ঐতিহাসিক সামগ্রী উদ্ধার নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে- প্রধানমন্ত্রী

রূপগঞ্জে সড়কে চলাচলের জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থী সমাবেশ

মো. আবু কাওছার মিঠু / ১৭১ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ”পথ যেনো হয় শান্তির, মৃত্যুর নয়” এই প্রতিপাদ্যে গঠিত নিরাপদ সড়ক চাই (নিসচা)’র উদ্যোগে নারায়ণগঞ্জ রূপগঞ্জে শিক্ষার্থীদের সড়কে চলাচলে জনসচেতনতার লক্ষ্যে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে সারাদেশের ন্যায় নিসচা’র নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত মাসব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।

শনিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের নাহাটি এলাকার “জামিয়া হাশেমীয়া ইমদাদুল উলুম নাহাটি মাদ্রাসা” অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মাদ্রাসার মুফতি ইমদাদুল হাশেমী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক জামান মিয়া, সহ-সভাপতি মোহাম্মদ গোলাম সাদেক, যুগ্ম সম্পাদক ও সাংবাদিক সোহেল কিরণ, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, প্রকাশনা সম্পাদক রমজান মৃধা, কার্যকরী সদস্য হাবিবুল্লাহ, সমাজ সেবক নজরুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সারাদেশে প্রতিবছর হাজার হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছেন। আবার অনেকে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে পঙ্গুত্ব জীবণ কাটাচ্ছেন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। দূর্ঘটনায় হতাহতরা শুধু নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে না। স্বজনদের কষ্টের কারণ হয়ে দাড়াচ্ছেন। তাই সড়কে চলাচলের ক্ষেত্রে নিয়ম মেনে চললে আর সবাই সচেতন হলে সড়ক দুর্ঘটনা অনেকটাই কমে যাবে।

পরে সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত সহ সকলের জন্য বিশেষ দোয়া করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..