মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রুপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, অর্থ ও খেলাধুলা সামগ্রী বিতরণ গ্রামীণ কন্ঠের সম্পাদক মামুন ইসলাম এর মায়ের ইন্তেকাল তারেক রহমানকে সফরের আমন্ত্রণ সৌদি ক্রাউন প্রিন্সের ভূমধ্যসাগরে লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে উদ্ধার ২৯ বাংলাদেশি, ১০ জনের মৃত্যু রূপগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার মণিরামপুরে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণের অভিযোগ, ১৯ দিনেও মামলা নেই, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রূপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পুঠিয়ায় রাজপরিবারের ব্যবহৃত ঐতিহাসিক সামগ্রী উদ্ধার নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে- প্রধানমন্ত্রী

রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৭১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন

মো. আবু কাওছার মিঠু, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ রূপগঞ্জের তারাব পৌরসভায় মানবসেবার এক অনন্য উদ্যোগে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষা, ওষুধ এবং চশমা প্রদান করা হয়েছে।

হাজী মানিক ভূঁইয়া ফাউন্ডেশন এবং ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদ তারাব পৌরসভার যৌথ উদ্যোগে এবং ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের সরাসরি অংশগ্রহণে বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ গ্লোরিয়াস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এই সেবামূলক চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

 

সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এ ক্যাম্পে প্রায় ৫০০ রোগীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়। রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস ও চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ এবং চশমা প্রদান করা হয়। এতে ৭৫ জন রোগীর চোখে ছানি শনাক্ত হয়। তাদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে বলে জানান আয়োজকরা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মো. হাফিজুর রহমান।

 

বিশেষ অতিথি ছিলেন, রূপগঞ্জ থানা দক্ষিণের আমীর মাওলানা সাইফুল ইসলাম সিরাজী, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. মোতালেব ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট ইসরাফিল হোসেন, তারাব পৌরসভার মেয়র প্রার্থী খন্দকার মো. আল-আমিন, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি মো. তানভীর হাসান মিলন এবং বাংলাদেশ গ্লোরিয়াস স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল অ্যাডভোকেট রাসেদুল ইসলাম।

 

মো. নজরুল ইসলাম বাদলের সঞ্চালনায় এবং হাজী মানিক ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিইও মো. মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বাবুল’র সভাপতিত্বে অনুষ্ঠানের সূচনা হয়।

 

বক্তারা মানবসেবার গুরুত্ব তুলে ধরে সমাজের কল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

মেয়র প্রার্থী খন্দকার মো. আল-আমিন তারাব পৌরসভার জলাবদ্ধতা, গ্যাস সংকট, মাদক, সন্ত্রাস ও কর ব্যবস্থার বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

 

ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট ইসরাফিল হোসেন মাদক, সন্ত্রাস ও সুদভিত্তিক অনিয়মের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

 

প্রধান অতিথি মো. হাফিজুর রহমান ন্যায়, ইনসাফ ও আদর্শভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

 

উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. মোতালেব ভূঁইয়া, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেন।

 

এসময় আরো উপস্থিত ছিলেন, ডা. মোবারক উল্লাহ, মো. কাউসার, মো. আবুল খায়ের সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

সভাপতির বক্তব্যে মো. মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বাবুল বলেন, মানুষের কল্যাণে হাজী মানিক ভূঁইয়া ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বৃ

হৎ পরিসরে পরিচালিত হবে।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..