শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা গোয়েন্দার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার আটক- ১  জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সন্ধ্যা আলোচনা সভা

আবু কায়সার মিঠু / ৪৫২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন

মোরূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে সাংস্কৃতিক সন্ধ্যা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

গতকাল ২৯ নভেম্বর শনিবার ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হওয়ার পর রাতে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দ্বিতীয়বারের মতো নির্বাচিত সভাপতি এমএ মোমেন (দৈনিক ইত্তেফাক)। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক এসএম রোবেল মাহমুদ (আরটিভি ও দৈনিক মানবকণ্ঠ)। স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক-রাসেল মাহমুদ (আনন্দ টিভি ও দৈনিক যুগান্তর)। রূপগঞ্জ উপজেলা বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে।

সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আমিনুল ইসলাম প্রিন্স, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও মুড়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ ভুঁইয়া, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও মুড়াপাড়া বাজার কমিটির সহ-সভাপতি মো. কামাল হোসেন, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান রকি, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল আজাদ, সাংগঠনিক সম্পাদক পলাশ ফারুক, সহ-সভাপতি রিপন মিয়া, দপ্তর সম্পাদক অপু মিয়া, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য তারিকুল ইসলাম মাছুম ও মজিবুর রহমান প্রমুখ।

পরে রূপগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমী ও সাংবাদিকদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।

৩৩ সদস্য বিশিষ্ট দ্বিবার্ষিক কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি শফিকুল আলম ভুঁইয়া (দৈনিক নয়াদিগন্ত), আলী হোসেন টিটু (দৈনিক আমার দেশ), যুগ্ম সাধারণ সম্পাদক- ইমদাদুল হক দুলাল ভুঁইয়া (দৈনিক সংবাদ), মীর শফিকুল ইসলাম (দৈনিক নয়াদিগন্ত), শরিফ ভুঁইয়া (দৈনিক জনকন্ঠ), সহ-সাংগঠনিক সম্পাদক- ইব্রাহিম হোসেন (ভোরের ডাক), এসএম আবু কাউসার (দৈনিক আজকালের খবর), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক-আলম হোসাইন (দৈনিক দিনকাল ও চ্যানেল ২৪), সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- এনামুল হক (গ্লোবাল টেলিভিশন), সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক-এনবি আকাশ (দৈনিক বাংলাদেশের খবর), প্রচার বিষয়ক সম্পাদক-শাহিন মিয়া (দৈনিক ভোরের দর্পন), সহ-সভাপতি-মাসুদ ভুঁইয়া (দৈনিক সমাচার), নিজাম উদ্দিন আহম্মেদ (দৈনিক আমার সংবাদ), শেখ সুমন আহম্মেদ (দৈনিক আজকের বাংলা), অর্থ বিষয়ক সম্পাদক- নওয়াব ভুঁইয়া (দৈনিক গণকণ্ঠ), দপ্তর বিষয়ক সম্পাদক-মিজানুর রহমান (দৈনিক একুশে নিউজ), সহ-দপ্তর বিষয়ক সম্পাদক-এস এম রনি (দৈনিক আজকের বাংলা), সাহিত্য বিষয়ক সম্পাদক- সৈয়দ নাজমুল হক (দৈনিক গণমুক্তি), সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক- বিএম আবুল হাসনাত বাপ্পি (দৈনিক দেশের কণ্ঠ), সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক- সোহেল কবির (দৈনিক আলোকিত সকাল), সহ-প্রচার বিষয়ক সম্পাদক-আবু কাউছার মিঠু (দৈনিক তৃতীয় মাত্রা), ক্রীড়া বিষয়ক সম্পাদক- অনুপম হাসান (দৈনিক এই বাংলা), সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক-রনি আহম্মেদ (সিএসবি নিউজ), প্রকাশনা বিষয়ক সম্পাদক-টিআই আরিফ (দৈনিক সংবাদচর্চা), সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক- মঞ্জুর এলাহী (দৈনিক ভোরের আকাশ), ধর্ম বিষয়ক সম্পাদক-মোমেন মিয়া (সিএন বাংলা টিভি), সহ-ধর্ম বিষয়ক সম্পাদক-রোমান মিয়া (দৈনিক সকালের বার্তা), কার্যকরী পরিষদের সদস্য-মো. মনির হোসেন (দৈনিক অগ্নিশিখা), কার্যকরী সদস্য-রিপন পাল (আলোকিত প্রতিদিন), গোলাম মোস্তফা সাগর (এনএএন টিভি)।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..