শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে জেনারেল (অব:) জিয়াউল আহসান ও তার স্ত্রীর নামীয় জলসিড়িতে ৮ তলা বাড়ির ফ্ল্যাট সিলগালা রূপগঞ্জ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইলেকট্রনিক পণ্য বিক্রির ধুম ইসলামী আন্দোলনের প্রার্থী ইমদাদুল্লাহ হাশেমীর নির্বাচনী প্রচারণা শুরু ভারসাম্যহীন নারী সাথী ঝুলান্ত লাশ উদ্ধার বন্দর থানা ২ নারীসহ ৭ জন গ্রেফতার ঝরে গেল আরেকটি সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের ইন্তেকাল বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি সম্পাদকের দায়িত্ব গ্রহন নারায়ণগঞ্জ জেলা ও বন্দর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্বনবী (সঃ) ইসলামিয়া আলিম মাদরাসা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল

র‌্যাব-১৩ এর অভিযানে ১৪৯ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-১

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৫২২ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন

দিনাজপুর প্রতিনিধি: ‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।

র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৯ জুলাই সকাল সাড়ে ১১ টায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলা আমবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় জনতা ব্যাংকের সামনে থেকে ফুলবাড়ী থানাগামী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে আসামীর দেহ তল্লাশি করে নেভী ব্লু রংয়ের স্কুল ব্যাগ ও নীল রংয়ের THAI লেখা হাত ব্যাগের মধ্যে রক্ষিত অবস্থায় মোট ১৪৯ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং একটি মোটরসাইকেল জব্দসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

মো. রুবেল ইসলাম (৩৩), কোতয়ালী থানার চেহেলগাতী ইউনিয়নের পশ্চিম শিবরামপুর (মন্দিরপাড়া) গ্রামের মো. আব্দুর রহিমের ছেলে

পরবর্তী কার্যক্রমের জন্য আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..