মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
তাহিরপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় শফিআলম তালুকদার    রূপগঞ্জের দুইশত পরিবার আবারো উচ্ছেদ আতঙ্কে   শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল 

লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করলেন-আবু জাফর আহমেদ বাবুল

মো. মনির হোসেন / ৫৫৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৮:১১ অপরাহ্ন

২২ অক্টোবর বুধবার বাদ আছর প্রতিদিনের মতো আজও ব্যস্ত সময় পার করলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আবু জাফর আহমেদ বাবুল।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আমলাপাড়া থেকে পায়েহেঁটে শুরু করে কালিবাজার, ফলপট্টি, ১ নং রেলগেইট, টানবাজার, মিনা বাজার, বংশাল রোড, আরকে মিত্র রোড, মন্ডলপাড়া, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, নিতাইগঞ্জ, শাহ সুজা রোড, পাইকপাড়া, ভূইয়াপাড়া, বাবুরাইল বউ বাজার, ১ নং বাবুরাইল, দেওভোগ পাক্কা রোড হয়ে আলী আহাম্মদ চুনকা পাঠাগারে এসে শেষ করেন।

জনসংযোগ ও লিফলেট বিতরণের মাঝে একটু সময় নিয়ে আবু জাফর আহমেদ বাবুল টানবাজার পুলিশ ফাঁড়ি সংলগ্ন সাবেক কমিশনার জাহাঙ্গীর আলম এর বাসায় তার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজ খবর নেন।

এ দীর্ঘ সময়ে জননেতা আবু জাফর আহমেদ বাবুল’র জনসংযোগটি জনস্রোতে পরিণত হয়। পিছন থেকে জনতা স্লোগান দিতে থাকে বাবুল তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে। আমরা আছি লক্ষ্য ভাই নারায়ণগঞ্জ-৫ আসনে তোমায় চাই। নতুন ভোটারের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক।

জনসংযোগ শেষে আবু জাফর আহমেদ বাবুল বলেন, এদেশ আমার, এ মাটি আমার, এ দেশকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার সকলের। আমি মনে প্রানে বিশ্বাস করি, শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধায় উন্নত বাংলাদেশ গড়া সম্ভব। তাই ভালো নেতা দরকার। ধানের শীষ প্রতীকের বিজয়ের মাধ্যমে এই লক্ষ্য বাস্তবায়ন করা সম্ভব। আমাদের বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা তারই ইঙ্গিত বহন করে। আপনারা সকলে পাশে থেকে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করুন।

জনসংযোগ ও লিফলেট বিতরণ উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির নেতা ফখরুল ইসলাম মজনু, নারায়ণগঞ্জ সদর থানা জিয়া পরিষদ সভাপতি মো. শাহজাহান খোকন, মহানগর ১২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি বরকত উল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক মাসুম হোসেন, কৃষক দলের সহ সভাপতি কামরুল ইসলাম, ফিরোজ আহমেদ, বন্দরের মহিলা দলের সাধারণ সম্পাদক রাবিয়া বশরি, দেওভোগ মহিলা দলের সিনিয়র সভাপতি জিসান সুরাইয়া, জিয়া স্মৃতি সংসদের প্রচার সম্পাদক কামরুল ইসলাম সজিব, সদস্য ইমরান আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. সজল প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..