সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
রুপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, অর্থ ও খেলাধুলা সামগ্রী বিতরণ গ্রামীণ কন্ঠের সম্পাদক মামুন ইসলাম এর মায়ের ইন্তেকাল তারেক রহমানকে সফরের আমন্ত্রণ সৌদি ক্রাউন প্রিন্সের ভূমধ্যসাগরে লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে উদ্ধার ২৯ বাংলাদেশি, ১০ জনের মৃত্যু রূপগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার মণিরামপুরে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণের অভিযোগ, ১৯ দিনেও মামলা নেই, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রূপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পুঠিয়ায় রাজপরিবারের ব্যবহৃত ঐতিহাসিক সামগ্রী উদ্ধার নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে- প্রধানমন্ত্রী

শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৬৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
Oplus_131072

মনির হোসেন: ২৭ জুলাই সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার বন্দরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে সাঁতার না জানায় পানিতে ডুবে স্বাধীন (৩০) নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে।

নবীগঞ্জ ঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে।স্বাধীন বন্দর থানার নবীগঞ্জ অলিম্পিয়ার্ড এলাকার বাদল মিয়ার ছেলে। সে দীর্ঘ দিন ধরে একই এলাকার সেলিম মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।

এ ঘটনার খবর পেয়ে বিকাল সাড়ে ৪ টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল শীতলক্ষ্যা নদী থেকে ওই গার্মেন্টস কর্মীর মৃতদেহ উদ্ধার করে।

নিহতের পরিবার ও এলাকাবাসী তথ্য জানা যায়, আজ তার ছুটির দিন তাই বাসায় থাকার সুবাদে ছোট ভাই শাহিদ (৯) কে সঙ্গে নিয়ে নবীগঞ্জ ঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে স্বাধীন। সাঁতার না জানায় একপর্যায়ে নদীর স্রোতে তলিয়ে গেলে শাহিদ চিৎকার শুরু করে। তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর বিকেল সাড়ে ৪টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ সদর নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। স্থানীয়দের নিকট থেকে জানতে পেরেছি, গোছল করতে গিয়ে সে আর তীরে ফিরতে পারেনি। মরদেহে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..