শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে গৃহবধূ মরিয়মের ঝুলান্ত লাশ উদ্ধার বন্দরে ৫ম শ্রেণী ছাত্রী ধর্ষনের ঘটনায় ধর্ষক আসিফ গ্রেপ্তার বন্দরে বিশ্বনবী (সা:) মাদ্রাসার পরীক্ষার্থীদের জন্য দোয়া ও সংবর্ধনা রূপসায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদের গনসংযোগ রূপগঞ্জে ৪২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার বিতরণ নিখোঁজ সংবাদ বন্দর ক্লাব লিমিটেড পহেলা বৈশাখ উদযাপন তেঁতুলিয়া বাংলাবান্ধায় পাথর-বালি শ্রমিকদের ক্ষোভ, কমিটি বিলুপ্ত, নির্বাচনের দাবি রূপগঞ্জে বাংলা নববর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ বন্দর উপজেলা শাখার পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

সংবাদ প্রকাশের জেরে কুমিল্লায় সাংবাদিকের উপর মাদক কারবারিদের হামলা 

শাহাদাত কামাল শাকিল / ৭৫৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৪ জুন ২০২৫, ১১:১০ অপরাহ্ন

কুমিল্লা প্রতিনিধি: মাদক সেবনে বাধা ও গোমতি নদীর মাটিকাটার সংবাদ প্রকাশের জের ধরে বাংলাদেশ সমাচার কুমিল্লা জেলা প্রতিনিধি ও বুড়িচং প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. শাফির এর উপর হামলা চালিয়েছে সঙ্ঘবদ্ধ মাদক কারবারির একটি দল।

বুধবার (৪ জুন) দুপুরে কুমিল্লা দুর্গাপুর গোমতির বেরিবাঁধ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলাকারীরা এ সময় শাফিরকে ব্যাপক মারধর করে কুরবানীর জন্য গরু ক্রয়ের দেড় লক্ষ টাকা ছিনিয়ে নেয়।

আহত সাংবাদিক শাফির জানান, হামলাকারীরা বিভিন্ন সময় তার অফিস ও গোমতী নদীর আইল এলাকায় মাদক সেবন করত। তারা যেন মাদক সেবন না করে এ নিয়ে তাদের বাধা দেই। এছাড়া কিছুদিন পূর্বে গোমতী নদীর চর থেকে মাটিকাটা নিয়ে হামলাকারীদের বিরুদ্ধে নিউজ প্রকাশ করি। এতে তারা বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে আসছিল।

বুধবার দুপুরে কুরবানীর গরু ক্রয় করার জন্য সাফির বাবুবাজার এলাকায় যাচ্ছিলেন। এ সময় আগে থেকে উৎপেতে থাকা দুর্গাপুর এলাকার দুলাল মিয়ার ছেলে জনি, মৃত মনু মিয়ার ছেলে দুলাল মিয়া, মাহাবুব এবং মাহবুবের ছেলে সায়িম অজ্ঞাত আরো ৪/৫ জনের একটি দল নিয়ে গোমতির আইলে তার উপর হামলা চালায়। হামলাকারীরা এসময় তাকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে, এছাড়া তার সাথে থাকা গরু ক্রয়ের দেড় লক্ষ টাকা ছিনিয়ে নেয়।

তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা হুমকি-ধমকি দিয়ে চলে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা গোমতী নদীর আইল এলাকা থেকে শাফিরকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে আসেন।

হামলার খবরে কুমিল্লার কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা সদর হাসপাতালে ছুটে যায় এবং এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।

বিকেলে আহত শাফির মা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, হামলার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..