সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি

বন্দরে বিশ্বনবী (সা:) মাদ্রাসার পরীক্ষার্থীদের জন্য দোয়া ও সংবর্ধনা

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২২১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন

মনির হোসেন: নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিশ্বনবী (স.) ইসলামিয়া আলিম মাদরাসার ২০২৬ সালের দাখিল ও আলিম পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৬ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১২ টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে অবস্থিত মাদরাসার হলরুমে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মাদরাসার গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি আবু হানিফা এবং অভিভাবক প্রতিনিধি ইকবাল হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলাগাছিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান হাবিব মেম্বার, ঘারমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সামসুল হক মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের জীবনে সফলতা অর্জনের জন্য নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার বিকল্প নেই। দাখিল ও আলিম পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হলে আল্লাহর প্রতি ভরসা রেখে কঠোর পরিশ্রম করতে হবে।

তারা আরো বলেন, অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার্থীরা উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সক্ষম হবে। একই সঙ্গে দেশের কল্যাণে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান বক্তারা।

সহকারী শিক্ষক মাহান্নাত হাসানের সঞ্চালনায় আয়োজিত দোয়া মাহফিলে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় পরীক্ষার্থীদের সর্বাঙ্গীণ সফলতা ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..