বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তাহিরপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় শফিআলম তালুকদার    রূপগঞ্জের দুইশত পরিবার আবারো উচ্ছেদ আতঙ্কে   শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল 

সাপের ছোবলে অটোচালকের মৃত্যু 

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৭৭৭ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৮ জুন ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন

সোনারগাঁ প্রতিনিধি; নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের নীলকান্দা রূপনগর গ্রামে বিষাক্ত সাপের ছোবলে মো. শাকিল (২৬) নামের এক তরুণ অটোচালক মারা গেছেন। মো. শাকিল ওই এলাকার মুসা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল ২৬ জুন বৃহস্পতিবার রাত আটটার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে বাড়ির পাশের ঝোপ থেকে বেরিয়ে আসা একটি বিষধর সাপ তার পায়ে ছোবল দেয়।

পরিবারের সদস্যদের ভাষ্য, সাপ কামড়ানোর বিষয়টি বুঝতে পেরে তারা সঙ্গে সঙ্গে পায়ে বাঁধন দিয়েছিলেন। পরে এক স্থানীয় কবিরাজের পরামর্শে বাঁধ খুলে দিলে বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে। এরপরই শাকিলের শরীরে জ্বালা শুরু হয় এবং তিনি ছটফট করতে থাকেন।

এ অবস্থায় স্থানীয় যুবকদের সহায়তায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।

তার হঠাৎ এ মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..