রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা সংসদ সদস্য আবুল হোসেন খানের বিশাল জনসভা ও সংবর্ধনা পুঠিয়ার প্রাণকেন্দ্রের সরকারি জমি উদ্ধারের দাবি, পুলিশ ফাঁড়ি স্থাপনের আহ্বান ৫ নং ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করলেন ডিসি, সিটি প্রশাসক ও এসপি- নির্বিঘ্ন বিসর্জনে ব্যাপক প্রস্তুতি রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার ফলাফল প্রকাশ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী  রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ অসহায় প্রতিবন্ধী মানুষের ভরসা আনন্দ কুমার গুপ্ত আলোচিত মাকসুদা বেগম হত্যা মামলায় গ্রেফতার-২ শিক্ষিকাকে লাঞ্ছিতর প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

অভয়নগরে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধা আটক

মো. কামাল হোসেন / ২৬৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি: যশোর অভয়নগরে ৪ বছর বয়সী শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে সরোয়ার নামে এক বৃদ্ধাকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার ১৩ মার্চ দুপুরে উপজেলার কাদিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। অভয়নগর থানা পুলিশ সূত্রে

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে শিশুটি পরিবারের সঙ্গে বসে খাবার খাচ্ছিল। খেলার ছলে সে ভাতের থালা হাতে নিয়ে বাইরে চলে যায়। কিছুক্ষণ পর শিশুটির মা তাকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে সরোয়ার হোসেনের রান্নাঘর থেকে শিশুটিকে বের হতে দেখেন তিনি। শিশুটির মায়ের সন্দেহ হলে তিনি তার শারীরিক অবস্থা পরীক্ষা করেন এবং ধর্ষণচেষ্টার আলামত পান। এরপর স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরাও বিষয়টি নিশ্চিত করেন। তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে বৃহস্পতিবার  রাত ১০টার পর অভয়নগর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সরোয়ার হোসেনকে গ্রেপ্তার করে।

আটককৃত সরোয়ার খুলনার ফুলতলা উপজেলার জামিরা গ্রামের মৃত ওমর আলীর ছেলে। শিশুটির মা বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
শুক্রবার দুপুরে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, শিশুটিকে আদালতে হাজির করা হলে সে ২২ ধারায় জবানবন্দি দেয় এবং পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুগন্ধা বিশ্বাস জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে সরোয়ার ধর্ষণচেষ্টার বিষয়টি স্বীকার করেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..