শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা

ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি দম্পতি গ্রেপ্তার 

মো. মনির হোসেন / ১২৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন

বন্দরে ক্রেতা সেঁজে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার বালুরচর এলাকার আহম্মদ আলীর ছেলে জিয়াউল (৪২) ও তার স্ত্রী পপি বেগম (৩৮)।

বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক ইদ্রিস আলী বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক কারবারি দম্পতির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ।

যার মামলা নং-২৬(৯)২৫। ধৃতদের সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত রোববার (২১ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার বালুরচরস্থ তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাদক কারবারি দম্পতি দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকায় অবাধে মাদক বিক্রি করে আসছিল।গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ক্রেতা সেঁজে তাদেরকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..