রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপির নেতার মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন চর ঘারমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি লিয়াকত আলী  পুঠিয়ায় সরকারি জমি দখলের অভিযোগ, যাত্রী ছাউনি নির্মাণের দাবি বাংলাদেশ অনুর্ধ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ’র প্রধান উপদেষ্টা- গোলাম ফারুক খোকন রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার-৩ জাতীয় পরিচয় পত্র এনআইডির জন্ম তারিখ সংশোধন মাঠপর্যায়েই হবে  সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ৩ রেস্তোরাঁ’কে ৬ লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে এনসিপি‘র নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর জমি দখলের অভিযোগ বন্দরে পুলিশের অভিযান: ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১, পরোয়ানায়-৬ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা-বাগান মালিক সমিতির আয়োজনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা 

এনসিপির নেতার মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে জমি দখল বিষয়কে কেন্দ্র করে এনসিপির নেতা ইমরান চৌধুরী নিশাদ গং কর্তৃক মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. রবিউল ইসলাম চৌধুরী ও তার পরিবার।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলার ছোয়ানি বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন রবিউল ইসলাম চৌধুরীর স্ত্রী জেবউন নেহার। তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করেন, রাঙ্গামাটি মৌজার এসএ খতিয়ান নং-১৭৪, দাগ নং-১১৪৫-এর ৩২ শতক জমির মধ্যে ১৯৫৩ সালে সড়ক ও জনপথ বিভাগ ৬ শতক জমি অধিগ্রহণ করে। ফলে বাস্তবে অবশিষ্ট থাকে ২৬ শতক জমি। তাদের দাবি, ১৯৮৮ সালে তাদের শ্বশুর মো. শহিদুল ইসলাম ১৬ শতক জমি ক্রয় করেন। পরে একই জমির বিষয়ে ১৯৯১ সালে অপর পক্ষ ইমরাদ চৌধুরী নিশাদ গং এর লোকজন জমি কেনার দাবি করেন।

তিনি আরো বলেন, জমি খারিজ, জরিপ, ৩০ ধারায় আপত্তি ও ৩১ ধারায় আপিলসহ বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়ায় মো. শহিদুল ইসলামের নামে ১৬ শতক জমির রেকর্ড বহাল রয়েছে। সংবাদ সম্মেলনে তিনি এসব সরকারি নথি ও সিদ্ধান্তের ভিত্তিতে জমির মালিকানা দাবি করেন। সম্প্রতি এনসিসিপির নেতা ইমরান চৌধুরী নিশাদ গং আমাদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য উপাস্থপন করে সংবাদ সম্মেলন করেন ।

সংবাদ সম্মেলনে ভক্তভোগী পরিাবার উপস্থিত গণমাধ্যমকর্মীগনের দৃষ্টি আকর্ষন করে বলেন, আপনারা আমাদের ও ইমরান চৌধুরী নিশাদ গং এর মূল দলিল এবং সরকারি নথি যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন এটাই আমাদের প্রত্যাশা।

সেই সাথে এনসিপি কেন্দ্রীয় কমিটির দৃষ্টি আকর্ষন করে ভুক্তভোগী পরিবার বলেন, দেশের সংকটময় সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এনসিপি মানুষের মধ্যে যে আস্থা তৈরি করেছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমার অভিযোগ দলের নাম ও পরিচয় ব্যবহার করে কোনো ব্যক্তি যদি বিভিন্ন দপ্তরে অনৈতিক প্রভাব বিস্তার বা খবরদারি করেন, এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে এবং সাধারণ মানুষের মধ্যে দলের প্রতি নেতিবাচক ধারণা তৈরি হতে পারে। তাই আমি এনসিপির সম্মানিত সমন্বয়কের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আমার করা অভিযোগ, জমির দলিলপত্র, আদালতের রায় এবং সংশ্লিষ্ট নথিপত্র নিরপেক্ষভাবে তদন্ত করে দেখার জন্য। জমি বিরোধের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান রবিউল ইসলাম চৌধুরীর পরিবারবর্গ।

একই সঙ্গে আমার বৈধভাবে ক্রয়কৃত ও দীর্ঘদিনের দখলে থাকা জমি নিয়ে প্রতিপক্ষ যেন কোনো আইন নিজের হাতে তুলে না নেয়, সে বিষয়েও প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর হস্তক্ষেপ কামনা করছি। আমি বিশ্বাস করি, সত্য ও ন্যায়বিচারের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরপেক্ষভাবে বিষয়টি তদন্ত করবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..